বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

শিরোনাম
বোঝা যায় তলেতলে একটা খাতির ছিল: বিএনপি-কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ইঙ্গিত গোলাম পরওয়ারের সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল দিতে বাড়তি টাকা কোথা থেকে আনছে সরকার? শিশু মুহিন হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, ১ জনের যাবজ্জীবন নার্সিসিস্টিক অ্যাবিউজের কারণে মস্তিষ্কের যে ধরনের ক্ষতি হয় মানিকগঞ্জের শিবালয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ‘আওয়ামী স্টাইলে দেশ চালাতে চাইলে পরিণতিও তাদের মতোই হবে’ দক্ষ জনশক্তি গড়তে কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে বললেন রাষ্ট্রপতি ভোজ্যতেলের দাম বৃদ্ধির আপাতত পরিকল্পনা নেই, জানালেন বাণিজ্যমন্ত্রী যে কারণে ২৫টি টেকনিক্যাল স্কুল ও কলেজের দ্বিতীয় শিফট স্থগিত করল সরকার টোকিওর মতো পরিচ্ছন্ন ঢাকা গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী

মানিকগঞ্জের শিবালয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

মানিকগঞ্জ থেকে আকাশ চৌধুরী :: মানিকগঞ্জের শিবালয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। এ বছরের প্রতিপাদ্য ছিল ‘হাত ধোয়ার নায়ক হোন’।

বুধবার (২৮ অক্টোবর) শিবালয় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের করা হয়। এর আগে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিষা রানী কর্মকার।

অনুষ্ঠানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সরকারি প্রকৌশলী মো. শহিদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান খান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহফুজা খানম ইউসুফজী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম খান, সহকারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাহমিনা আক্তার চৌধুরী ও যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ ইমরান হোসেনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় হাত ধোয়ার গুরুত্ব ও জনস্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত সঠিক পদ্ধতিতে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার বিষয়ে সচেতনতার গুরুত্ব তুলে ধরা হয়। পরে দিবসটি উপলক্ষে আয়োজিত র‍্যালিতে অংশগ্রহণকারীরা স্বাস্থ্যসম্মত অভ্যাস চর্চার বার্তা ছড়িয়ে দেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: