মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

শিরোনাম
ফুলবাড়ী রেলস্টেশন : রোদ-বৃষ্টিতে ছাউনিহীন প্ল্যাটফর্মে যাত্রীদের দুর্ভোগ আর্ট ঢাকা ২০২৬: ইটের শরীরে ইতিহাস, শিল্পের ক্যানভাসে নতুন ঢাকা নওহাটায় কোকো স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ বরিশালে নবজাতকের পিতৃত্ব দাবি ভিন্ন ধর্মের দুই ব্যক্তির লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫ এনআইডি সংশোধন জটিলতা নিয়ে সংসদে প্রশ্ন, কী বললেন প্রতিমন্ত্রী কুলাউড়া দক্ষিণ বাজার চৌরাস্তার বেহাল দশা, যেকোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা! গঙ্গা পানিচুক্তি নিয়ে সংসদে আলোচনা চায় বিরোধী দল সুপারমার্কেটগুলোর ফ্রিজে সাইবার হামলায় ইরানকে দায়ী করল ফ্রান্স ৯ আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকের অর্থ ফেরত দিতে ২৭০০ কোটি টাকা চায় কেন্দ্রীয় ব্যাংক

শিবালয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

মানিকগঞ্জ থেকে আকাশ চৌধুরী :: “সমবায়ই শক্তি, সমবায়ই মুক্তি” স্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জের শিবালয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল “করবো সমবায়, গড়বো দেশ-সবার জন্য বাংলাদেশ”।

রবিবার (৮ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিষা রানী কর্মকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সমবায় আন্দোলনকে আরও গতিশীল করতে হবে। পিছিয়ে পড়া মানুষকে স্বাবলম্বী করতে সমবায়ের বিকল্প নেই।

উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অফিসের যৌথ আয়োজনে সভায় উপজেলা সমবায় কর্মকর্তা সরস্বতী রানী দাস, সিনিয়র মৎস্য কর্মকর্তা সাথী রানী নিয়োগী, শিবালয় থানার তদন্ত কর্মকর্তা মিনহাজসহ বিভিন্ন সমবায় সমিতির কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

বক্তারা সমবায় খাতের সম্ভাবনা তুলে ধরে সমবায় সমিতিগুলোকে আরও স্বচ্ছ ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: