শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম
ঢাকায় ২৪ ঘণ্টায় সাবেক এমপি, অভিনেতাসহ ১২৪ জন গ্রেপ্তার দেশ গৃহযুদ্ধের দিকে গেলে দায় নিতে হবে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আ. লীগকে : মঞ্জু ইতালিতে মজুরি ও সরকারি ব্যয় বাড়ানোর দাবিতে হাজারো মানুষের বিক্ষোভ সন্ত্রাস ত্যাগের ঘোষণা ছাড়া রিকনসিলিয়েশনের আলাপ অসম্ভব: মাহফুজ আলম ভোটার তালিকা থেকে মুসলিমদের বেশি বাদ দিচ্ছে ভারত সরকার: মার্কিন ধর্মীয় স্বাধীনতা কমিশন ‘১০০ টাকায়’ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে স্লোগান, আটক ছয় কিশোর আবদুস শাকুরের ছবিতে বাংলার লোকজীবনের রঙিন ভুবন আওয়ামী সন্ত্রাস আরও বাড়লে দেশে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হবে: এ বি পার্টির চেয়ারম্যান হালুয়াঘাট-ধোবাউড়া সীমান্তে অনুপ্রবেশ ও নাশকতা প্রতিরোধের ঘোষণা এমরান সালেহর আইএইউপির সেমি-অ্যানুয়াল মিটিং: বিশ্বের বিশ্ববিদ্যালয়প্রধানদের মিলনমেলা

সুপেয় পানি, খাদ্য নিরাপত্তা শর্তহীন অর্থায়নের দাবিতে মোংলায় সমাবেশ

মোংলা থেকে মোঃ নূর আলম :: সুপেয় পানির সংকট নিরসন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত এবং উপকূলের জেলে ও মৎস্যসম্পদ রক্ষায় শর্তহীন জলবায়ু অর্থায়নের দাবিতে মোংলায় মানববন্ধন, মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সকাল ১১টায় মোংলার দক্ষিণ কাইনমারির পশুর নদীর পাড়ে মোংলা নাগরিক সমাজ, খানি, বিডাব্লিউজিইডি, ক্লিন ও প্রানের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে কয়েকশো উপকূলীয় নারী, জেলে ও তরুণ জলবায়ুযোদ্ধা অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন ও তীব্র লবণাক্ততার কারণে উপকূলের মানুষের জীবন-জীবিকা বিপন্ন হয়ে পড়েছে। চারদিকে পানি থাকলেও সুপেয় পানির তীব্র সংকট রয়েছে। কৃষক, জেলে ও উপকূলীয় জনগোষ্ঠীর সুরক্ষায় কার্যকর উদ্যোগ এবং কৃষি ও খাদ্য ব্যবস্থায় পর্যাপ্ত জলবায়ু অর্থায়ন নিশ্চিত করতে হবে।

বক্তারা আরও বলেন, জলবায়ু সংকট মোকাবিলায় ঋণ নয়, অনুদান দিতে হবে। কৃষি ও জ্বালানি খাতে ন্যায্য রূপান্তর নিশ্চিত করার পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক জলবায়ু সিদ্ধান্ত গ্রহণে উপকূলীয় নারী, জেলে ও কৃষকদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

মোংলা নাগরিক সমাজের সভাপতি মোঃ নূর আলম শেখের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন এস এম জানে আলম বাবু, আবু হাসান, রত্না শেখ, তন্বী মন্ডল, মেহেদী হাসান ও প্রদীপ সরকার প্রমুখ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: