সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শেখ ফারুক হোসেন, সাতক্ষীরা প্রতিনিধি :: শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে আশা সংস্থা। ২০২৬ সালের শীত মৌসুমে দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিতরণের লক্ষ্যে সাতক্ষীরা জেলা প্রশাসক মিস কাউসার আজিজের কাছে শীতবস্ত্র হস্তান্তর করেছে সংস্থাটির সাতক্ষীরা জেলা কর্তৃপক্ষ।
সোমবার (২৩ নভেম্বর) সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসকের নিকট এসব শীতবস্ত্র হস্তান্তর করা হয়। আশা-সাতক্ষীরা জেলার পক্ষ থেকে শীতার্ত মানুষের কষ্ট লাঘব এবং তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
শীত মৌসুমে দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষ সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হন। বিশেষ করে শিশু, বয়স্ক ব্যক্তি ও নিম্ন আয়ের মানুষের জন্য শীত নিবারণে গরম কাপড়ের প্রয়োজনীয়তা অপরিসীম। শীতের তীব্রতা থেকে এসব মানুষকে কিছুটা স্বস্তি দিতে আশা সংস্থার এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
শীতবস্ত্র হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন আশা সংস্থার সাতক্ষীরা জেলা ডিস্ট্রিক্ট ম্যানেজার মো: সাইফুল ইসলাম রানা,আর এম ফরিদুল ইসলামও এ বি এম পলাশ কুমার,শিক্ষা কর্মকর্তা আলমগীর হোসেন,সদর ব্রাঞ্চ ম্যানেজার আবু সাঈদ,আব্দুস সাত্তারসহ সংস্থাটির অন্যান্য কর্মকর্তারা।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের এ মানবিক উদ্যোগ অসহায় মানুষের দুর্ভোগ লাঘবে সহায়ক হবে। পাশাপাশি সমাজের অন্যান্য ব্যক্তি ও প্রতিষ্ঠানও শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে অনুপ্রাণিত হবে। মানবিক মূল্যবোধ, সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখা প্রয়োজন।