শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
আবদুল মান্নান, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি :: কুমিল্লার চৌদ্দগ্রামে স্ত্রীর সাথে অভিমান করে ইকবাল হোসেন নামে এক যুবক আত্মহত্যা করেছে। সে পৌর এলাকার সোনাকাটিয়া (আদর্শ) গ্রামের আলকাছ মিয়ার ছেলে। শুক্রবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন থানার উপ-পরিদর্শক লিটন চাকমা।
স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে সম্প্রতি ইকবাল হোসেনের সাথে তার স্ত্রীর ঝগড়া হয়। এ অভিমানে শুক্রবার সকালে ইকবাল হোসেন ঘরের ভুতুড়ের সাথে রশি ঝুলিয়ে ও নিজের গলায় পেছিয়ে আত্মহত্যা করে। সংবাদ পেয়ে থানা পুলিশ ইকবাল হোসেনের মরদেহ উদ্ধার করে।
ব্যক্তিগত জীবনে ইকবাল হোসেন এক সন্তানের জনক। চৌদ্দগ্রাম মডেল থানার উপ-পরিদর্শক লিটন চাকমা বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।