শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

শিরোনাম
বিদেশি ঋণ আর সহায়তা জাতিকে কোমর সোজা করে দাঁড়াতে দেবে না ফের পয়েন্ট হারিয়ে শিরোপার লড়াই কঠিন করে তুলল রিয়াল মাদ্রিদ চট্টগ্রাম শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট মার্চে সড়কে ঝরেছে ৫৩২ প্রাণ: রোড সেফটি ফাউন্ডেশন শোক কাটিয়ে শুটিংয়ে ফিরলেন প্রিয়াঙ্কা সরকার ইসলামাবাদে আলোচনায় অংশ নিচ্ছেন ইরানি প্রতিনিধি দলের ৭১ জন সদস্য কালিয়াকৈর চন্দ্রা এি মোড়ে তাকওয়া পরিবহন মরণযান ও জ্যাম সৃষ্টির মুল কারণ নড়াইলের কালিয়ায় অবৈধভাবে মজুদ ৪০০ লিটার জ্বালানি তেল জব্দ, জরিমানা ও আটক ১ বরিশালে স্বামীর মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে স্ত্রী-সন্তানদের সংবাদ সম্মেলন বিশ্বমঞ্চে ব্রাজিলের দাপট কমার কারণ জানালেন রোমারিও

গণমাধ্যম হল দেশ ও সমাজের আয়না- তথ্য প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক :: ঢাকা (২৭ ডিসেম্বর) তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে আর বিশ্ব অবাক বিস্ময়ে এ উন্নতি অবলোকন করছে, যখন মাথা পিছু আয়, বৈদেশিক মুদ্রার রিজার্ভসহ বিভিন্ন সামাজিক অগ্রগতির সূচকে প্রতিবেশী দেশসমূহকে পেছনে ফেলে দিয়েছে ঠিক তখনই ৭১’র পরাজিত সাম্প্রাদায়িক অপশক্তি বাংলাদেশের এগিয়ে যাবার পথকে রুদ্ধ করতে পরিকল্পিতভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এদের মুখোশ উন্মোচন করতে, অপপ্রচারের জবাব দিতে গণমাধ্যমকে এগিয়ে আসতে হবে। কারণ গণমাধ্যম হল দেশ ও সমাজের আয়না।

তিনি আজ সকালে জাতীয় প্রেসক্লাবে দৈনিক জনতার আদালত পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, গণতন্ত্র, গণমানুষ ও গণমাধ্যম অঙ্গাঙ্গীভাবে সম্পৃক্ত। এর যে কোন একটি ক্ষতিগ্রস্ত হলে অপরগুলোও অক্ষত থাকতে পারে না। তাই বর্তমান সরকার মানুষের গণতান্ত্রিক অধিকার সমুন্নত রাখতে গণমাধ্যমকে শক্তিশালী করতে সচেষ্ট। পাশাপাশি গণমাধ্যমকেও মহান মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে জনমত সৃষ্টিতে কাজ করতে হবে।

পত্রিকার সম্পাদক নূরে আলম সিদ্দিকী হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করোন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক স.ম গোলাম কিবরিয়া, কৃষক লীগ সভাপতি কৃষিবিদ সমীর চন্দ, কৃষক লীগ সাধারণ সম্পাদক উন্মে কুলসুম স্মৃতি এমপি, সাংবাদিক মানিক লাল ঘোষ প্রমুখ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: