সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

শিরোনাম
মাথায় স্কার্ফ পরে ছবি দেওয়ায় তুর্কি শিক্ষার্থীর ফ্রান্সের ভিসা প্রত্যাখ্যান ঢাকায় ‘তেরে বিন’ তারকা ওয়াহাজ, সঙ্গে নুসরাত ফারিয়া পরিবারসহ ২৭ ইসরাইলি কূটনীতিককে বহিষ্কার করবে যুক্তরাজ্য খুলনায় ছেলেকে হত্যার দেড় মাস পর বাবাকে গুলি করে হত্যা ছেলের হত্যার ৫১ দিনের মাথায় এবার বাবাকে গুলি করে হত্যা প্রথমবারের মতো হতে যাচ্ছে ‘মুসলিম ফিল্ম ফেস্টিভ্যাল’ প্রেমিকের মৃত্যুর খবর পেয়ে ঢামেকের বাথরুমে প্রেমিকার আত্মহত্যা হলের নবম তলা থেকে ঝাঁপ দিলেন ঢাবি শিক্ষার্থী, বাঁচলেন প্রাণে শিক্ষক দিবসের ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগান, প্রধান শিক্ষক গ্রেপ্তার আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই

বলিউড অভিনেতা ইরফান খান মারা গেছেন

নিউজ ডেস্ক : বলিউড অভিনেতা ইরফান খান মারা গেছেন। এসময় তার বয়স হয়েছিল ৫৩ বছর।

স্লামডগ মিলিয়নিয়ার মতো চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন।

অভিনয় করেছেন বলিউড ও হলিউডের বহু ছবিতে।

বাংলাদেশে বহুল আলোচিত একটি চলচ্চিত্র ‘ডুব’-এর মূল ভূমিকাতেও ছিলেন তিনি।

তার সংস্থা জানিয়েছে, মি. খান ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

২০১৮ সালে এক টুইটার পোস্টে এই অভিনেতা জানান যে, তিনি এনডোক্রাইন টিউমারের চিকিৎসা নিচ্ছেন। এটি এমন এক ধরণের রোগ যেটি রক্তে হরমোনের সরবরাহকে বাধাগ্রস্থ করে।

পরে তিনি লন্ডনের একটি হাসপাতালেও চিকিৎসা নিয়েছিলেন।

ক্যান্সার চিকিৎসা নিয়ে জনসম্মুখে কথা বলার দুই মাস পর তিনি এ বিষয়ে তার অভিজ্ঞতা নিয়ে একটি খোলা চিঠি লেখেন। যেখানে তিনি ক্যান্সারের চিকিৎসা নেয়ার সময় তার কষ্টের তীব্রতা এবং জীবনের অনিশ্চয়তার বিষয়টি তুলে ধরেন।

বিশ্বের নানা প্রান্ত থেকে তার ভক্তরা তাকে বাধ ভাঙা সমর্থন জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন বলিউড তারকা এবং ভারতের রাজনীতিবিদরা।

মি. খানের পিআর সংস্থা এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়েছে, “প্রিয়জন, পরিবারের সদস্য যাদেরকে তিনি অত্যন্ত ভালবাসতেন, তার সব উত্তরাধিকারের মায়া পেছনে ফেলে তিনি স্বর্গে পাড়ি জমিয়েছেন। আমরা সবাই প্রার্থনা করছি তার আত্মা শান্তিতে থাকুক।”

সুপারস্টার অমিতাভ বচ্চন যিনি ‘পিকু’ চলচ্চিত্রে তার সাথে অভিনয় করেছেন তিনি এক টুইটারে বলেন, “চলচ্চিত্র দুনিয়ার এক অবিশ্বাস্য প্রতিভা…বিনীত সহকর্মী…কর্মঠ কর্মী… খুব জলদি আমাদের ছেড়ে চলে গেলেন…অনেক বড় শূন্যতা তৈরি করে দিয়ে চলে গেলেন।”


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: