বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

শিরোনাম
৪৫ বছর ধরে মানুষের পাশে পল্লী চিকিৎসক ডাঃ বিদ্যুৎ ভট্টাচার্য, প্রকাশিত সংবাদের প্রতিবাদ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই কলকাতা নিউ মার্কেটের পাশেই হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ রাষ্ট্রপতি নির্বাচন: সিইসির সহায়ক হিসেবে ২০ কর্মকর্তা নিয়োগ গোপালগঞ্জে বাস থেকে তিন কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার নড়াইলে জাতীয় মৎস্য পক্ষ এর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ উত্তর-পূর্ব সীমান্তে বিজিবির অভিযানে ৮৩০ কোটি টাকার চোরাচালান পণ্য উদ্ধার স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড উজিরপুরে ৪১ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি হারতা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর উদ্বোধন

স্বপ্ন দেখছেন জামালপুর সরিষা চাষীরা

নিউজ ডেস্ক :: অনুকূল আবহাওয়ায় জামালপুরে ভালো হয়েছে সরিষা। গেল বছরের বন্যার ক্ষতি পুষিয়ে লাভের স্বপ্ন দেখছেন কৃষকরা। তবে ন্যায্য দাম পাওয়া নিয়ে রয়েছে সংশয়।

চারদিকে হলুদ ফুলের সমারোহ, কৃষকের চোখে আনন্দের ঝিলিক। জেলায় গত মৌসুমের চেয়ে এবার ৩১০ হেক্টর বেশি জমিতে সরিষা আবাদ হয়েছে। অনুকূল পরিবেশ আর ভালো জাতের বীজ সহজলভ্য হওয়ায় ভালো ফলনের আশা করছেন চাষীরা।

চাষীরা জানান, কোন সমস্যা নেই, শান্তশিষ্ট পরিবেশে এবার সরিষার আবাদ করতে পেরেছি। সরিষাও ভাল হয়েছে, যদি দাম ঠিক করে দেওয়া হয় তাহলে আমরা কিছু লাভবান হতে পারি। কৃষি বিভাগ বলছে, রোগ-বালাই না হওয়ায় এবার সরিষার আবাদ বেশি হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. আমিনুল ইসলাম বলেন, চেষ্টা করেছি যে কৃষকরা সাধারণ সরিষা আবাদ না করিয়া এটা যেন বীনা-৯ আবাদ করে। এবারে ধান রোপণ দেরি হওয়ার কারণে টার্গেট পূরণ করতে পারিনি। কিন্তু গত বছরের তুলনায় প্রায় ৩১০ হেক্টর বেশি জমিতে সরিষা আবাদ করা হয়েছে।

জামালপুরের ৭ উপজেলায় ২১ হাজার ৮৫০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: