শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

শিরোনাম
মুন্সীগঞ্জে বৃদ্ধা হত্যা রহস্য উদঘাটন তাহিরপুরে সংঘবদ্ধ হামলার অভিযোগ, তালাবদ্ধ বাদীর বসতঘর আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীর নিরাপত্তা, দক্ষতা ও কর্মসংস্থান নিশ্চিত করতে বাজেট বৃদ্ধি সহ ১০টি দাবি যুক্তরাষ্ট্র-ইসরাইলের বিরুদ্ধে জিহাদের আহ্বান ৬৬০ সুন্নি আলেমের ৯০০ কোটি টাকার প্রকল্প পরিদর্শনে নোয়াখালীতে যাচ্ছেন দুই মন্ত্রী ভারতের শিরোপা স্বপ্নে বাধা কেকেআরের তিন অস্ত্র ইসরায়েলে জরুরি অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র রাজধানীর বেশিরভাগ পাম্পে মিলছে না তেল, ভোগান্তিতে চালকরা সমঝোতা করে চলতে না পারাই বিপজ্জনক হয়ে উঠেছে: আসিফ মাহমুদ দুই আসনের উপনির্বাচন: ১৬ মার্চ থেকে শুরু প্রচারণা

নিজের বাড়িকেই হোটেল বানিয়েছেন সোনু, আদালতে অভিযোগ

নিউজ ডেস্ক :: নিজের আবাসস্থলকে ইচ্ছেমতো বদলে ব্যবসায়িক প্রয়োজনে ব্যবহার করেন ভারতীয় অভিনেতা সোনু সুদ। এ জন্য কোনো অনুমতিও নেননি তিনি। আর শুধু এবারই নয়, এর আগেও একাধিকবার তিনি এভাবে আইন ভেঙেছেন। আদালতে তার বিরুদ্ধে এমনই অভিযোগ এনেছে বৃহণ্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি)।

করোনা পরিস্থিতিতে সোনু হয়ে উঠেছিলেন জাতীয় নায়ক। পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরাতে তার উদ্যোগ এবং পরবর্তী সময়ে বহু মানুষের পাশে দাঁড়ানোর ফলে পর্দার বাইরে সোনু গোটা দেশের কাছেই বাস্তবের হিরোয় পরিণত হয়েছেন।

তবে এই নায়কের বিরুদ্ধেই অভিযোগ আনা হয়েছে, তিনি তার ‘শক্তিসাগর’ নামের ছয় তলা বাড়িকে পালটে দিয়ে হোটেলে পরিণত করেছেন। তার জন্য প্রয়োজনীয় অনুমতিরও তোয়াক্কা করেননি। বেআইনিভাবে নির্মাণ করা অংশ ভেঙে দেয়া হলে, তিনি কিছু দিন পরেই আবার সেখানে নির্মাণকাজ শুরু করেছেন।

তবে সোনুর আইনজীবী আদালতে দাবি করেছেন, অভিনেতা কোনো বেআইনি নির্মাণকাজ চালাননি। এর পক্ষে যথাযথ প্রমাণও তাদের হাতে আছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: