শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

শিরোনাম
নাজিমগঞ্জ বাজারের প্রবীণ মাংস ব্যবসায়ী আব্দুর রশিদ আর নেই পুরনো আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়, কার্যকর আইন আনছে সরকার: আবুল খায়ের ভূঁইয়া ফুলবাড়ীতে আমন চাষে তোড়জোড়, জলাবদ্ধতা থেকে চারা গাছ রক্ষায় দোগাছি তৈরিতে ব্যস্ত কৃষক গোপালগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার উজিরপুরের মোঃ শহিদুল ইসলাম লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে গাছের চারা বিতরণ ও ফলজ বাগান উদ্ধোধন কুমিল্লার সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রাশেদা বেগম হীরার সঙ্গে কামরুল হুদার সাক্ষাৎকার ঝুঁকিপূর্ণ পাহাড় থেকে নাগরিকদের সরিয়ে নিন গোলামালির রস-কিচ্ছা- আশরাফ উদ্দীন আহমদ বিশ্বনেতাদের তাজা গুলিসহ রিভলভার উপহার দিলেন এরদোয়ান

পেঁয়াজের দাম না পাওয়ার শঙ্কায় কৃষক

নিউজ ডেস্ক :: ঠাকুরগাঁওয়ের বাজারে দেশি পেঁয়াজের সরবরাহ বেড়েছে। কিন্তু আমদানি করা পেঁয়াজের কারণে ভালো দাম পাচ্ছেন না কৃষক। কৃষি বিভাগ বলছে, উন্নত বীজ সরবরাহ ও ন্যায্য দামের নিশ্চয়তা থাকলে বাড়বে পেঁয়াজের আবাদ, আমদানি নির্ভরতা কমে বাজারও হবে স্থিতিশীল।

পেঁয়াজ চাষ করে প্রায় মৌসুমে লোকসান গুণতে হয় চাষীদের। যে সময়ে ক্ষেত থেকে পেঁয়াজ উঠানো শুরু হয় তখনও আমদানি হয়। ফলে পড়ে যায় বাজার দর।

এ অবস্থায় অনেকেই পেঁয়াজ চাষ থেকে মুখ ফিরিয়ে নেন। কিন্তু গত বছরের লাগামহীন বাজার তাদের আবারও উদ্বুদ্ধ করে পেঁয়াজ চাষে। আমদানি করা পেঁয়াজের সাথে দামে টিকতে না পেরে এবারও লোকসানের আশঙ্কা চাষীদের।

চাষীরা জানান, আমাদের পোষাবে কিভাবে- যখন আমাদের পেঁয়াজ উঠে, তখন বিদেশ থেকেও নিয়ে আসা হয়। আবাদ করতে অনেক টাকা-পয়সা লাগে। যখন পেঁয়াজ ওঠানো হয় তখন দাম যায় কমে।

কৃষকদের দাবি, দামের নিশ্চয়তা আর আবাদে প্রণোদনার।

পেঁয়াজ চাষীরা বলেন, পেঁয়াজ রাখার জন্য যদি সরকার ব্যবস্থা করতো তাহলে আমাদের উপকার হতো।

কৃষকদের দাবির সাথে একমত কৃষি বিভাগও।

ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আফতাফ হোসেন বলেন, পেঁয়াজের সংরক্ষণ এবং বীজের সহজ লভ্যতা, বিভিন্ন দিক যদি আলোকপাত করতে পারি তাহলে আমরা আরও সুফল পাবো বলে আশা করি।

চলতি মৌসুমে ১৩৬ হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ৩ হাজার টন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: