শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন

শিরোনাম
বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে আখ ক্রয়কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরা; মাঠ সংস্কারের অনুদান নিয়েও ক্ষোভ প্রাণী ও শৈবালের সংমিশ্রণে তৈরি নতুন কোষ, নাম প্ল্যানিমাল জনগণের প্রতিপক্ষ হয়ে কেউ ক্ষমতায় টিকতে পারে না: সমাজকল্যাণমন্ত্রী সাংবাদিকতায় আসতে হলে সুনির্দিষ্ট প্রশিক্ষণ নেওয়ার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর শ্রমিক আন্দোলনের কারণে রপ্তানি আদেশ অন্য দেশে যাচ্ছে—এটি ‘পরিকল্পিত অপপ্রচার’: রিজভী এইচপিভি টিকায় কমবে কিশোরীদের জরায়ুমুখ ক্যানসারের ঝুঁকি শিক্ষকদের ক্লাস বাদ দিয়ে রাজপথে না আসার আহ্বান শিক্ষামন্ত্রীর শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই ফিরতে হবে: ত্রাণমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ে ৭৪৬ পদে বড় নিয়োগ ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে কারাগারে দুই ‘জুলাই যোদ্ধা’

চলে গেলেন উস্তাদ গুলাম মুস্তাফা খান

নিউজ ডেস্ক :: না ফেরার দেশে চলে গেলেন ভারতীয় শাস্ত্রীয় সংগীতের নক্ষত্র উস্তাদ গুলাম মুস্তাফা খান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯। গতকাল ১৭ জানুয়ারি নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

জানা গেছে, কিংবদন্তি এই শিল্পী বহুদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। তার প্রয়াণে ভারতীয় সংগীত জগতের এক উজ্জ্বল তারকার পতন হলো। উস্তাদ গুলাম মুস্তাফা খানের প্রয়াণে টুইটারে শোক প্রকাশ করেছেন লতা মঙ্গেশকর।

টুইটে তিনি লিখেছেন, খুবই দুঃখের খবর পেলাম, যে উস্তাদজি নেই। তিনি ভারতীয় শাস্ত্রীয় সংগীতের একজন পথিকৃত ছিলেন।

শুধু শিল্পী হিসেবে নয়, মানুষ হিসেবেও তিনি ছিলেন খুব বড় মাপের। তার আত্মার শান্তি কামনা করি।

শোক প্রকাশ করেছেন সংগীত পরিচালক এ আর রহমান। টুইট করে তিনি লিখেছেন, সবচেয়ে মিষ্টি শিক্ষককে হারালাম! তার আত্মার শান্তি কামনা করি।
এসএ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: