শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন

শিরোনাম
বিদেশি ঋণ আর সহায়তা জাতিকে কোমর সোজা করে দাঁড়াতে দেবে না ফের পয়েন্ট হারিয়ে শিরোপার লড়াই কঠিন করে তুলল রিয়াল মাদ্রিদ চট্টগ্রাম শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট মার্চে সড়কে ঝরেছে ৫৩২ প্রাণ: রোড সেফটি ফাউন্ডেশন শোক কাটিয়ে শুটিংয়ে ফিরলেন প্রিয়াঙ্কা সরকার ইসলামাবাদে আলোচনায় অংশ নিচ্ছেন ইরানি প্রতিনিধি দলের ৭১ জন সদস্য কালিয়াকৈর চন্দ্রা এি মোড়ে তাকওয়া পরিবহন মরণযান ও জ্যাম সৃষ্টির মুল কারণ নড়াইলের কালিয়ায় অবৈধভাবে মজুদ ৪০০ লিটার জ্বালানি তেল জব্দ, জরিমানা ও আটক ১ বরিশালে স্বামীর মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে স্ত্রী-সন্তানদের সংবাদ সম্মেলন বিশ্বমঞ্চে ব্রাজিলের দাপট কমার কারণ জানালেন রোমারিও

সাব-এডিটরস কাউন্সিলের সভাপতি মামুন, সম্পাদক আবুল হাসান

নিউজ ডেস্ক :: ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি) নির্বাচনে ৪২৮ পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের সিনিয়র সাব-এডিটর মামুন ফরাজী। আর সাধারণ সম্পাদক পদে জিতেছেন দৈনিক আমাদের সময় পত্রিকার সিনিয়র সাব-এডিটর আবুল হাসান হৃদয়। তিনি পেয়েছেন ৪২৬ ভোট। সোমবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার জ্যেষ্ঠ সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল। জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। সর্বমোট ১ হাজার ২৬৬ ভোটের মধ্যে ভোট পড়েছে ৭৭৫টি।

নির্বাচিত অন্য প্রার্থীদের মধ্যে সহ-সভাপতি পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আনজুমান আরা শিল্পী। নির্বাচনে ৩৯৮ ভোট পেয়ে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সারাবাংলার জয়েন্ট নিউজ এডিটর আলমগীর কবীর। যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জাওহার ইকবাল খান। তিনি পেয়েছেন ৪২১ ভোট। এই পদে মো. আনোয়ার সাদাত সবুজ পেয়েছেন ৩০৮ ভোট।

৩৮০ ভোট পেয়ে কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাকের সাব এডিটর অলক বিশ্বাস। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হানজালা শিহাব পেয়েছেন ৩৩৯ ভোট। সাংগঠনিক সম্পাদক সামসুল আলম সেতু পেয়েছেন ৪২৪ ভোট। এই পদে হুমায়ূন কবির তমাল পেয়েছেন ৩১৪ ভোট। দফতর সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মনির আহমেদ জারিফ। তিনি পেয়েছেন ৪৩৮। তার প্রতিদ্বন্দ্বী মো. মামুনুর রশিদ মামুন পেয়েছেন ২৭৩ ভোট। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ৩৯৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আলমগীর কবীর। তার প্রতিদ্বন্দ্বী দৈনিক ইত্তেফাকের গাজী আব্দুল হাদী পেয়েছেন ৩২৯ ভোট। প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন লাবিন রহমান। তিনি পেয়েছেন ৪০০ ভোট। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে সর্বোচ্চ ৪৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তৌফিক অপু।

এ ছাড়াও ১১ জন কার্যনির্বাহী সদস্য পদে জয়ী হয়েছেন ফারজানা জবা, জাফরুল আলম, আবদুর রহমান খান, আমিনুল রানা, আ. হ. ম ফয়সাল, মো. মনির হোসেন, মো. ফখরুদ্দীন মুন্না, নাঈম মাশরেকী, আবু জাফর সাইফুদ্দীন, মোহাম্মদ আবদুল অদুদ, মো. সাফায়েত হোসেন, খালেদ সাইফুল্লাহ মাহমুদ, গাজী মুনছুর আজীজ ও লাকিয়া হাসান।

এর আগে নির্বাচনে সভাপতি প্রার্থী হিলালী ওয়াদুদ চৌধুরীর মৃত্যুতে ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) নির্বাচন পিছিয়ে দেওয়া হয়। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী ১৬ জানুয়ারি এ নির্বাচন হওয়ার কথা ছিল।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: