শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন

শিরোনাম
শিক্ষকদের ক্লাস বাদ দিয়ে রাজপথে না আসার আহ্বান শিক্ষামন্ত্রীর শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই ফিরতে হবে: ত্রাণমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ে ৭৪৬ পদে বড় নিয়োগ ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে কারাগারে দুই ‘জুলাই যোদ্ধা’ যে রোগে মনে হয় আপনার হাতটি অন্য কেউ নিয়ন্ত্রণ করছে পরিকল্পনা ছাড়া অনার্স কোর্স: কোথাও শিক্ষক আছে ছাত্র নেই, কোথাও উল্টোটা, ক্ষোভ শিক্ষামন্ত্রীর শেখ হাসিনার কারণে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিরীহ সমর্থকেরাও কষ্ট পাচ্ছেন: দুলু শেখ হাসিনা ও তাঁর দলের কবর হোক জনগণের মনে: জাহেদ উর রহমান চলছে কার্টুন পিপল কমিকস ফেস্ট, আজ শেষ দিন শরীয়তপুরে চরের ফসলি জমিতে ৫০ হাজার গাছ লাগানোর উদ্যোগ প্রশাসনের, আপত্তি কৃষকদের

এবার বিগ বাজেটের বলিউডের সিনেমায় ‘বাহুবলী’

নিউজ ডেস্ক :: ‘বাহুবলী’ সিনেমা সিরিজের দুর্দান্ত সাফল্যর পর ভারতজুড়ে তুমুল জনপ্রিয় নাম প্রভাস। তার আকাশচুম্বী জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। করোনা লকডাউনের দীর্ঘকালীন বিরতি শেষে মাস খানেক আগেই শুটিং সেটে ফিরেছেন এ নায়ক।

কিছুদিন আগেই পূজা হেজের বিপরীতে রাধা কৃষ্ণ পরিচালিত ‘রাধে শ্যাম’ সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। শিগগিরই শুরু করতে যাচ্ছেন প্রশান্ত নীল নির্মিত ‘সালার’ সিনেমার শুটিং। হাতে আছে ওম রাউতের ‘আদিপুরুষ’ সিনেমাটিও।

এবার জানা গেল বলিউডভিত্তিক একটি বিগ বাজেটের সিনেমায় দেখা মিলবে তার। এই সিনেমাটি নির্মাণ করবেন ‘ওয়ার’খ্যাত নির্মাতা সিদ্ধার্থ আনন্দ। এমনই খবর জানিয়েছে বলিউড হাঙ্গামা।

সিদ্ধার্থ বর্তমানে ব্যস্ত আছেন শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহামকে নিয়ে ‘পাঠান’ সিনেমা নির্মাণে। এর কাজ শেষ করে তিনি শুরু করবেন ‘ফাইটার’ সিনেমা। এখানে তার জুটি হৃতিক রোশন ও দীপিকা পাড়ুকোন।

এরপর নিজের তৃতীয় প্রজেক্ট হিসেবে তিনি শুরু করবেন আরও একটি সিনেমার কাজ। সেখানে তার ইচ্ছে প্রভাসকে চূড়ান্ত করা। সে মতেই নাকি ছক কষেছেন তিনি। এই সিনেমাটিও অ্যাকশনভিত্তিক গল্প নিয়েই তৈরি করবেন সিদ্ধার্থ।

সবকিছু ঠিক থাকলে ছবিটি ২০২২ সালে মুক্তি দেয়ার পরিকল্পনা আছে পরিচালকের। এর প্রযোজনায় থাকছে যশরাজ ফিল্মস। এখানে নায়িকা চরিত্রেও থাকবে চমক।

এলএ/জিকেএস


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: