রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১০:২৪ অপরাহ্ন

শিরোনাম
আন্তর্জাতিক নারী দিবসে জাতীয় নারী জোটের আলোচনা সভা অনুষ্ঠিত নারীর ক্ষমতায়ন সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের অন্যতম পথ : জান্নাত ফাতেমা আন্তর্জাতিক নারী দিবসে প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও মিছিল কোনাল-অন্তরা-মাশার গান ‘নারী যায় বাড়ি’ ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত ৫ দেশ থেকে বাংলাদেশের রাষ্ট্রদূত প্রত্যাহার বিদেশে বসে হাসিনা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে: মির্জা ফখরুল এতিমদের সাথে চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটির ইফতার ও সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার বিতরণ নড়াইলে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১৫ জ্বালানি নিয়ে হঠাৎ হাহাকার—বাস্তবতা, গুজব ও মজুতদারদের সুযোগসন্ধানী খেলা – কে এম মোবারক

টিকা নিয়ে বিচারকাজ করছি, সমস্যা হচ্ছে না: প্রধান বিচারপতি

নিউজ ডেস্ক :: প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, ‘আমরা করোনার টিকা নিয়েছি। টিকা নেওয়ার পর আজ বিচারকাজ পরিচালনা করছি। কোন সমস্যা হচ্ছে না।’ দুটি দেওয়ানি মামলার পক্ষগণ নিজেদের মধ্যে সমঝোতা করে সশরীরে আপিল বিভাগে উপস্থিত হলে তাদের ও আইনজীবীদের উদ্দেশ্যে প্রধান বিচারপতি আজ এসব কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, ‘আপনারাও টিকা নিন।’ এ পর্যায়ে অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন বলেন, ‘স্যার আমরা কাল নেব।’

প্রধান বিচারপতি বলেন, ‘আপনি টপ ল অফিসার অফ দ্যা কান্ট্রি। গতকালই আপনার টিকা নেওয়া উচিত ছিলো। এ পর্যায়ে বেঞ্চের অপর বিচারপতি ওবায়দুল হাসান বলেন, ‘মনে হয় অ্যাটর্নি জেনারেল টিকা নিতে ভয় পাচ্ছেন!’

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আমি একা নিতে চাইনি। সবাই মিলে নেব। এজন্য দেরি হয়েছে।’

রবিবার প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের সাতজন বিচারপতি এবং হাইকোর্টের ৪৮ জন বিচারপতি করোনার টিকা নিয়েছেন। টিকা নেওয়ার পর হাইকোর্টের বিচারপতিরা গতকালই বিচারকাজ পরিচালনায় অংশ নেন। আর প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের সকল বিচারপতিরা সকাল সাড়ে ৯টা থেকে বেলা সোয়া একটা পর্যন্ত বিচারকাজ পরিচালনা করে বিকেলে টিকা নেন। আজ সোমবার হাইকোর্টের অবশিষ্ট বিচারপতিরা করোনার টিকা গ্রহণ করবেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: