রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১১:১০ অপরাহ্ন

শিরোনাম
প্রশাসনও কি অটোপাশের মত অটো বাসের ড্রাইভিং সিটে? : ফিরোজ আলম মিলন আন্তর্জাতিক নারী দিবসে জাতীয় নারী জোটের আলোচনা সভা অনুষ্ঠিত নারীর ক্ষমতায়ন সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের অন্যতম পথ : জান্নাত ফাতেমা আন্তর্জাতিক নারী দিবসে প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও মিছিল কোনাল-অন্তরা-মাশার গান ‘নারী যায় বাড়ি’ ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত ৫ দেশ থেকে বাংলাদেশের রাষ্ট্রদূত প্রত্যাহার বিদেশে বসে হাসিনা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে: মির্জা ফখরুল এতিমদের সাথে চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটির ইফতার ও সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার বিতরণ নড়াইলে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১৫

যে কারণে সেলাইবিহীন সাদা কাপড় পরতেন সৈয়দ আবুল মকসুদ

নিউজ ডেস্ক :: মৃত্যুর আগ পর্যন্ত টানা ১৮ বছর সেলাইবিহীন সাদা কাপড় পরেছেন সাংবাদিক-কলামিস্ট, গবেষক ও নাগরিক আন্দোলনের নেতা সৈয়দ আবুল মকসুদ। প্রতিবাদের পোশাক হিসেবে বিভিন্ন অনুষ্ঠান ও আন্দোলনে তিনি এই সাদা কাপড় পরতেন। ভিন্নধর্মী এই পোশাকেই যেতেন সবখানে।

সৈয়দ আবুল মকসুদ সেলাইবিহীন সাদা চাদর কেন পরতেন তা কথাসাহিত্যিক আনিসুল হক তার একটি লেখায় জানিয়েছেন। ২০১৬ সালে দৈনিক প্রথম আলোতে আনিসুল হকের ‘লুঙ্গি’ শিরোনামে লেখায় রয়েছে সেই বর্ণনা। ২০০৩ সালে ইরাকে মার্কিন হামলার প্রতিবাদে পশ্চিমা পোশাক ত্যাগ করে ভিন্নধর্মী এই পোশাক পরা ধরেছিলেন সৈয়দ আবুল মকসুদ। জীবনের শেষ দিন পর্যন্ত সেই পোশাকই ছিল তার নিত্যসঙ্গী।

আনিসুল হক লিখেছেন ‘ইরাকে মার্কিন হামলার প্রতিবাদে বাংলাদেশের অগ্রগণ্য সাংবাদিক ও লেখক সৈয়দ আবুল মকসুদ সেলাই করা কাপড় বর্জন করেন। এটা এই অঞ্চলের মানুষের ঐতিহ্য—বিদেশিরা এই অঞ্চলে আসার আগে আমরা সেলাইবিহীন কাপড় পরতাম। ধুতি আর শাড়ি। ব্লাউজ ছিল না। লুঙ্গিতেও সেলাই ছিল না। ঠাকুরবাড়ি শাড়ির সঙ্গে পরার জন্য ব্লাউজ, পেটিকোট ইত্যাদির প্রচলন করে। ইরাকে গণবিধ্বংসী অস্ত্র আছে এই মিথ্যা অজুহাতে মার্কিনরা হামলা চালায় এবং পুরো পৃথিবীটাকে অশান্ত করে তোলে, সৃষ্টি করে লাখ লাখ মানুষের মৃত্যু ও কোটি মানুষের বেদনার কারণ। তারই প্রতিবাদে সৈয়দ আবুল মকসুদ দুই খণ্ড সেলাই-ছাড়া সাদা চাদর পরা শুরু করেন। তিনি এখনো সেই ব্রত পালন করে চলেছেন।’


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: