বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন

শিরোনাম
নির্ভুল মানচিত্রই উন্নয়ন পরিকল্পনার গুরুত্বপূর্ণ ভিত্তি: প্রতিরক্ষা উপদেষ্টা কালিগঞ্জে গরুর ক্ষুরা ও পিপিআর রোগ প্রতিরোধে বিনামূল্যে টিকাদান নড়াইলে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ, স্ত্রী আটক সর্বনাশা মাদকের থাবায় বিপন্ন সমাজ: গোপালগঞ্জে সম্মিলিত প্রতিরোধের ডাক চৌদ্দগ্রামে এলজিইডির ৩০ সড়কে বেহাল দশা, চরম জনদুর্ভোগ উজিরপুর খাদ্য গুদাম পরিদর্শনে সন্তোষ প্রকাশ করেন – এমপি সান্টু জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত মালয়েশিয়ায় ৪১ হাজার ৫৯৬ অবৈধ প্রবাসী আটক বোন পরিচয়ে টাকা দাবি তরুণীর, সতর্ক করে যা বললেন অভিনেত্রী অহনা আন্তর্জাতিক বাজারে আবারও তেলের দাম কমল

এ মাসেই হতে পারে কালবৈশাখী ঝড়

নিউজ ডেস্ক :: চলতি মাসে বজ্র-শিলাবৃষ্টিসহ কালবৈশাখী ঝড় হবার সম্ভাবনা রয়েছে। তবে এ মাসে গড় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। সোমবার আবহাওয়া অধিদপ্তরের মার্চ মাসের দীর্ঘমেয়াদি এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, মার্চে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এ মাসে দেশের উত্তর, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে এক থেকে দুইদিন বজ্র ও শিলাবৃষ্টিসহ মাঝারি/তীব্র কালবৈশাখী ঝড় এবং দেশের অন্যত্র দুই থেকে তিনদিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা/মাঝারি ধরণের কালবৈশাখী ঝড় হতে পারে।

এছাড়া মার্চ মাসে তাপমাত্রা স্বাভাবিকের (৩৪ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াস) চেয়ে সামান্য বেশি থাকার সম্ভাবনা রয়েছে বলেও জানানো হয়। সেইসাথে মাসের শেষের দিকে দেশের পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলের উপর দিয়ে একটি থেকে দুটি মৃদু (৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস) ও মাঝারি (৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস) ধরণের তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

জানানো হয়, এ মাসে দিনের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা সামান্য বেশি, তবে রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে। এ মাসে সূর্যের গড় কিরণকাল ৬ দশমিক ৭৫ থেকে ৭ দশমিক ৭৫ ঘণ্টা থাকতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

এএইচ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: