রবিবার, ১৭ মে ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

শিরোনাম
বড়াইগ্রাম সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও অসদাচরণের অভিযোগ বিগত ১৭বছর শিক্ষাকে নিয়ে রাজনীতি করা হয়েছে: এমপি খায়ের ভূঁইয়া গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি রনি, সাধারণ সম্পাদক বাঁধন ধনবাড়ীতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেপ্তার জাতীয় ইশতেহার থেকে বাস্তবতা: তারেক রহমানের নতুন সংগ্রামের ডাক ও আগামীর বাংলাদেশ ফুলবাড়ীতে হারভেস্টার ভাড়ায় নৈরাজ্য, সরকারি দর ৭ হাজার হলেও গুনতে হচ্ছে ১২ হাজার নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু চৌদ্দগ্রামে মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে ছাত্র নির্যাতনের অভিযোগ, থানায় মামলা মিজানুর রহমান সিনহার মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বাজেটে ফ্যামিলি কার্ডে বড় বরাদ্দের ঘোষণা প্রধানমন্ত্রীর

ফিরলেন রশিদ খান, পাঁচ বদলি নিয়ে ব্যাটিংয়ে আফগানিস্তান

নিউজ ডেস্ক :: প্রথম টেস্ট দুই দিনেই হেরে আজ দ্বিতীয় টেস্টে জিম্বাবুয়ের মুখোমুখি আফগানিস্তান। দলে ফিরেছেন বড় তারকা রশিদ খান, সঙ্গে আরও চার পরিবর্তন নিয়ে টস জিতে ব্যাটিং করছে স্বাগতিকরা। যদিও জিম্বাবুয়ের বোলিং তোপে শুরুতেই উইকেট হারিয়েছে দলটি।

শেষ খবর পর্যন্ত ৯ ওভারে আফগানিস্তানের সংগ্রহ এক উইকেটে ৪০ রান। ইবরাহীম জাদরান ২৩ রানে এবং রহমত শাহ ১৩ রানে ক্রিজে আছেন।

এর আগে দলীয় মাত্র ৬ রানেই উইকেট হারায় রশিদ খানের দল। জিম্বাবুইয়ান বোলার ভিক্টর নায়ুচির বলে স্লিপে ওঁত পেতে থাকা শেন উইলিয়ামসের হাতে ধরা পড়ে বিদায় নেন ওপেনার জাভেদ আহমাদি। আজ তৃতীয় টেস্ট খেলতে নেমে এই ব্যাটসম্যান ফেরেন মাত্র একটি চার মেরেই।

এর আগে এদিন পাঁচটি পরিবর্তন নিয়ে একাদশ সাজায় আফগানিস্তান। দলের ফিরেছেন তারকা লেগ স্পিনার ও অলরাউণ্ডার রশিদ খান। পিএসএলে খেলতে গিয়ে আঙ্গুলে ব্যথা পান ছোট দলের এই বড় তারকা। সেই ইনজুরি থেকে ফিরেই আজ একাদশে সুযোগ পেলেন তিনি।

এছাড়া অন্য চারজন হলেন- শহিদুল্লাহ কামাল, সায়েদ শিরজাদ, নাসির জামাল ও জাভেদ আহমাদি। এরমধ্যে শহিদুল্লাহ কামাল ও সায়েদ শিরজাদ- এই দুই তরুণেরই আজ অভিষেক ঘটলো টেস্টে। অন্যদিকে, প্রথম টেস্টে ১০ উইকেটে জেতা জিম্বাবুয়ে দল থাকছে অপরিবর্তত।

আফগানিস্তান: ইব্রাহিম জাদরান, জাভেদ আহমাদি, রহমত শাহ, হাশমতুল্লাহ শাহিদি, নাসির জামাল, আফসার জাজাই (উইকেটরক্ষক), আসগর আফগান (ক্যাপটেন), শহীদুল্লাহ কামাল, রশিদ খান, আমির হামজা ও সায়েদ শিরজাদ।

জিম্বাবুয়ে: প্রিন্স মাসভাউরে, কেভিন কাসুজা, তারিসই মুসাকান্দা, শেন উইলিয়ামস (ক্যাপটেন), ওয়েসলি মাধেভেরে, সিকান্দার রাজা, রায়ান বার্ল, রেজিস চাকাভা (উইকেটরক্ষক), ডোনাল্ড তিরিপানো, ব্লেসিং মুজারাবানি ও ভিক্টর নায়ুচি।

এনএস/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: