রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন

শিরোনাম
বিদ্রোহী গান- মো: হাছান উদ্দিন মিয়াজী ফাঁস হলো আইফোন ১৮ প্রোর নকশা, দাম হতে পারে প্রায় ২ লাখ টাকা রূপালী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ কালিগঞ্জ সাতক্ষীরা-ভেটখালী মহাসড়কের উন্নয়নকাজ পরিদর্শন “মুন্সীগঞ্জে ১১০ বোতল উইন কোরেক্স মাদক ও ৩২ রাউন্ড গুলি সহ একজন গ্রেফতার” নড়াইলে ভুল চিকিৎসায় প্রসূতির জরায়ু অপসারণ, মডার্ন সার্জিক্যাল ক্লিনিক সিলগালা চৌদ্দগ্রামে ফুটবল খেলতে গিয়ে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু লক্ষ্মীপুরকে নিয়ে ‘ইত্যাদি’, প্রচার ৩১ জুলাই আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ছাড়ার ঘোষণা খেলাফত মজলিসের

নোয়াখালীর চৌমুহনীতে আবারো অগ্নিকাণ্ড, ১০টি দোকান পুড়ে ছাঁই

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী জেলার বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনীর খাজা হাফেজ মহিন উদ্দিন হকার্স মার্কেটে ভয়াবহ এক অগ্নিকাণ্ড ঘটনা ঘটে। শুক্রবার রাতে এই অগ্নিকান্ড সংঘটিত হয়।

ফায়ার সার্ভিসের সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লেগে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন এসে আগুন নিভানোর চেষ্টা করে।

পরে খবর পেয়ে তাৎক্ষনিক আগুন নিয়ন্ত্রনে কাজ করেছে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট। প্রায় আধা ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা। ততক্ষণে প্রায় ১০টি দোকান পুড়ে ছাঁই হয়ে যায়।

কয়েকজন ব্যবসায়ী জানায়, দেশের এই ক্লান্তিলগ্নে যখন করোনা মহামারিতে আক্রান্ত তখন এই মুহুর্তে আরো একটি বড় ক্ষতির সম্মুখীন হয়েছেন এই ব্যবসায়ীরা।

জানা যায়, অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সুত্রপাত ঘটেছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: