মঙ্গলবার, ০৯ Jun ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

শিরোনাম
বটগাছের ছায়ায় ২০০ বছরের রতডাঙ্গা হাট নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এ কৃতিত্ব অর্জনকারী খেলোয়াড়দের সংবর্ধনা দিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক লক্ষ্মীপুরে খাল খননের মাটি দিয়ে তৈরি হচ্ছে রাস্তা, স্বস্তিতে হাজারো কৃষক নড়াইলে ডিজিটাল নিরাপত্তা ও ফ্যাক্ট চেকিংয়ে তরুণদের প্রশিক্ষণ ইরানের নতুন সর্বোচ্চ নেতার মধ্যে সাহসিকতা রয়েছে: ট্রাম্প বাজেট অধিবেশন শুরু, বাজেট প্রস্তাব ১১ জুন নড়াইলে বজ্রপাতে মৃত্যু ২ কালিগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি চৌদ্দগ্রাম নবাগত ইউএনও কে শুভেচ্ছা জানান উপজেলা ও পৌরসভা শ্রমিকদলের নেতৃত্ববৃন্দ দৌলতপুরে আলোচিত জোড়া হত্যা মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার

কোহলিকে নিয়ে মন্তব্য করে আলোচনায় আল আমিন

কোনো বোলারের বিপক্ষে রান করতে না পারলে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি নাকি সেই বোলারকেই ক্রমাগত স্লেজিং করেন। ক্রিস গেইল বা রোহিত শর্মাদের মতো তারকারা মোটেও তেমন নন। বাংলাদেশের তারকা পেসার আল আমিন হোসেন এমন মন্তব্য করেছেন।

সম্প্রতি এক ফেসবুক লাইভে আল আমিন বলেন, ‘প্রতিবার ডট বল করলেই কোহলি সেই বোলারকে স্লেজিং করেন। গালাগাল করেন মাঠেই। তা সবার সামনে বলা সম্ভব নয়।

এরপর এই বাংলাদেশি পেসার অন্যদের সঙ্গে কোহলির তুলনা করে বলেন, ‘শিখর ধাওয়ান, রোহিত শর্মা, ক্রিস গেইলদের মতো বড়মাপের ব্যাটসম্যানদের বিরুদ্ধেও বল করেছি। কেউই এ রকম নন। ডট বল করলে ভালো খেলার চেষ্টা চালিয়ে যান সবাই। কিছুই বলেন না বোলারদের। কোহলি মোটেই এমনটা নন। পাল্টা জবাব দিয়ে বোলারকে স্লেজিং করে যান তিনি।’

কোহলির স্লেজিং নিয়ে বলতে গিয়ে এর আগে মুখ খুলেছিলেন বাংলাদেশের আরেক পেসার রুবেল হোসেন, ‘কোহলি আগে অনেক স্লেজিং করত। এখন জাতীয় দলের হয়ে খেলার সময় কিছুটা কমেছে। যুব দলে খেলার সময় গালাগাল বেশি করত কোহলি।’

২০১৬ সালে এশিয়া কাপের ফাইনালে কোহলিকে বোলিং করার সময়ের কথা উল্লেখ করে আল আমিন বলেন, ‘সেটা ছিল আমার ক্যারিয়ারের কঠিন মুহূর্ত। কোহলি ও ধোনি ব্যাট করছিলেন। যা করতে চাইছিলাম, তা করতে বেশ সমস্যায় পড়েছিলাম।’


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: