বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন

শিরোনাম
রাজশাহীতে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, গ্রেপ্তার ৩ কুলাউড়ায় মোবাইল কোর্টে বিশৃঙ্খলা, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এমপির নির্দেশ নড়াইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে ট্রলির ধাক্কা, চালক নিহত চৌদ্দগ্রামে সিএনজি চালক হত্যামামলার প্রধান আসামী গ্রেফতার চরাঞ্চলের প্রাণিসম্পদ উন্নয়নে প্রশিক্ষণ, বকনা বিতরণ ও মৎস্য পোনা অবমুক্তকরণ সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উদযাপন ইলিয়াস কাঞ্চনের ‘মৃত্যুর খবর’ ছড়িয়ে পড়তেই যা জানালেন ঘনিষ্ঠজনেরা হাসপাতাল থেকে স্বর্ণের গয়না উধাও, সিসিটিভিতে দেখা গেল ‘চোর’ কোনো মানুষ নয় বাজারে সরবরাহ থাকলেও নাগালের বাইরে ইলিশের দাম বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা

সিল ছাড়াই নিবন্ধভুক্ত হতে পারবে ব্যবসায়িক প্রতিষ্ঠান

ব্যবসা সহজ করতে সরকারি প্রচেষ্টার অংশ হিসেবে মন্ত্রিসভা সিল ছাড়াই ব্যবসায়িক প্রতিষ্ঠান ও কোম্পানি নিবন্ধনের সুযোগ রেখে বিদ্যমান কোম্পানি আইনের একটি সংশোধনীকে নীতিগতভাবে অনুমোদন দিয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সোমবার মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠকে কোম্পানি আইন, ১৯৯৪-এর এ সংশোধনী অনুমোদন করা হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বাংলাদেশ সচিবালয়ে ব্রিফিংয়ে বলেন, “প্রস্তাবিত আইনে বিদ্যমান আইনের কয়েকটি ধারায় সংশোধন করার পরামর্শ দেওয়া হয়েছে। কোম্পানি আইন ১৯৯৪-এর একটি ধারা অনুযায়ী নিবন্ধনের জন্য কোনো কোম্পানি বা ব্যবসায়িক প্রতিষ্ঠানের সিল থাকতে হয়, প্রস্তাবিত আইনে সেটি বাতিল করার প্রস্তাব করা হয়েছে।”

তিনি বলেন, বিশ্বব্যাপী বাংলাদেশের ব্যবসায়ের প্রতিযোগিতা বাড়াতে প্রস্তাবিত আইনের খসড়া প্রস্তুত করা হয়েছে। ৩১ মার্চের মধ্যে এটি বাতিল করা গেলে ব্যবসায় সহজতার সূচকে বাংলাদেশ আরও ৭-৮ ধাপ ওপরে উঠে আসবে।

আনোয়ারুল বলেন, প্রস্তাবিত আইনটি ‘কোম্পানি (সংশোধন) আইন’ নামে অভিহিত করা হবে।

এ ছাড়া বৈঠকে ডেজিগনেটেড রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্ট, বাংলাদেশ ২০২০ আইনের খসড়াও অনুমোদন লাভ করে।

আনোয়ারুল বলেন, ডেজিগনেটেড রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টকে বিসিএসাাইআরের এখতিয়ার থেকে পৃথক করে এটিকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন একটি সংবিধিবদ্ধ সংস্থা হিসেবে প্রতিষ্ঠা করাই এই খসড়া আইনের লক্ষ্য।

মন্ত্রিসভা ভারত ও বাংলাদেশ প্রজাতন্ত্রের মধ্যে আন্তসীমান্ত হাতি সংরক্ষণ বিষয়ক প্রটোকল’-কেও অনুমোদন দিয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: