সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

শিরোনাম
এসএসসি ও সমমানের ফল প্রকাশ সম্পর্কে যা জানা গেলো ‘বিএনপিকে যারা ফ্যাসিবাদী বলে, তাদের জ্ঞানের অভাব রয়েছে’ ভক্ত থেকে ‘ইত্যাদি’র গায়িকা, পুতুলের স্বপ্নজয়ের গল্প ‘আপনাদের মিথ্যা বলব না’, বিশ্বকাপের পর নীরবতা ভাঙলেন এমবাপে পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছেন না মোজতবা, জানালেন শ্বশুর অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা, চোটে নেই নাহিদ-লিটন-শরিফুল একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী সাতক্ষীরা এলজিইডি নির্বাহী প্রকৌশলী বিদায়ী সংবর্ধনা ও নতুন নির্বাহী প্রকৌশলীকে বরণ লক্ষ্মীপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ উজিরপুরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ

করোনা পর্যবেক্ষণ বিএনপির বিভাগীয় সেল

 নিউজ ডেস্ক : দেশের করোনা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য বিএনপির পক্ষ থেকে বিভাগীয় সেল গঠন করা হয়েছে। এই সেল কেন্দ্রীয় পর্যবেক্ষণ সেলের সঙ্গে সমন্বয় করবে। সারাদেশে করোনা পরিস্থিতি আরো ভালভাবে নিবিড়ভাবে পর্যবেক্ষণের এই সেল গঠন করা হয়েছে বলে জানান হয়েছে।

গত গত ৭ মে এই সেল গঠনের সিদ্ধান্ত হয়। এরপর কমিটির আহ্বায়ক ইকবাল হাসান মাহমুদ টুকুর স্বাক্ষরিত চিঠি বিভাগীয় সেলের দায়িত্বপ্রাপ্তদের কাছে পাঠানো হয়েছে।

বিভাগীয় সেলের দায়িত্বপ্রাপ্ত নেতারা হলেন- ঢাকা বিভাগ : সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যুগ্ম মহাসচিব বিএনপি কেন্দ্রীয় কমিটি। চট্টগ্রাম বিভাগ : শফিউল বারী বাবু, সভাপতি, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি। খুলনা বিভাগ : ডা. হারুন অর রশিদ, সভাপতি, ড্যাব কেন্দ্রীয় কমিটি। রাজশাহী বিভাগ : সুলতান সালাউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক, যুবদল কেন্দ্রীয় কমিটি। বরিশাল বিভাগ : ডা. রফিকুল ইসলাম, সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক, বিএনপি কেন্দ্রীয় কমিটি। সিলেট বিভাগ : আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি। ময়মনসিংহ বিভাগ : সাইফুল আলম নিরব, সভাপতি, যুবদল কেন্দ্রীয় কমিটি। কুমিল্লা বিভাগ : ডা. আব্দুস সালাম, সাধারণ সম্পাদক, ড্যাব কেন্দ্রীয় কমিটি। রংপুর বিভাগ : ফজলুর রহমান খোকন, সভাপতি, ছাত্রদল কেন্দ্রীয় কমিটি। ফরিদপুর বিভাগ (অঞ্চল) : ইকবাল হোসেন শ্যামল, সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় কমিটি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: