শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

শিরোনাম
পুরনো আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়, কার্যকর আইন আনছে সরকার: আবুল খায়ের ভূঁইয়া ফুলবাড়ীতে আমন চাষে তোড়জোড়, জলাবদ্ধতা থেকে চারা গাছ রক্ষায় দোগাছি তৈরিতে ব্যস্ত কৃষক গোপালগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার উজিরপুরের মোঃ শহিদুল ইসলাম লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে গাছের চারা বিতরণ ও ফলজ বাগান উদ্ধোধন কুমিল্লার সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রাশেদা বেগম হীরার সঙ্গে কামরুল হুদার সাক্ষাৎকার ঝুঁকিপূর্ণ পাহাড় থেকে নাগরিকদের সরিয়ে নিন গোলামালির রস-কিচ্ছা- আশরাফ উদ্দীন আহমদ বিশ্বনেতাদের তাজা গুলিসহ রিভলভার উপহার দিলেন এরদোয়ান নেতাকর্মীসহ ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার

মুসলিম উম্মাহর শান্তি কামনা করে সমাপ্ত বিশ্ব ইজতেমা

মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম জনসমাগম বিশ্ব ইজতেমার পর্দা নামল। রোববার বেলা ১১টার দিকে রাজধানীর তুরাগ তীরে লাখো লাখো মুসল্লির আর্তি ধ্বনিত হয় আকাশে-বাতাসে। আখেরি মোনাজাতে তারা বিশ্ব মুসলিমের জন্য শান্তি কামনা করে মহান আল্লাহ তায়ালার কাছে আরজি রাখেন।

এক সপ্তাহ আগে শেষ হয়েছিল ইজতেমার প্রথম পর্বের আনুষ্ঠানিকতা। শেষদিনে আখেরি মোনাজাতে অংশ নেন লাখো জনতা। আর রবিবারের মোনাজাতের মাধ্যমের চলতি বছরের মতো সমাপ্তি টানা হলো।

এ পর্বে আখেরি মোনাজাত পরিচালনা করেন দিল্লির মাওলানা জমশেদ। আখেরি মোনাজাতে অংশ নিতে শনিবার রাত থেকেই ঢাকা ও আশপাশের এলাকা থেকে মুসল্লিরা ইজতেমা ময়দানের দিকে আসতে থাকেন। সকাল হতেই রাজধানীর উত্তর সীমানা তিল ঠাঁই নেই অবস্থায় পৌঁছায়।

দ্বিতীয় পর্বে ইজতেমার ৩৫টি দেশের প্রায় আড়াই হাজার মুসল্লি যোগ দেন। সব মিলিয়ে দেশ-বিদেশের ২৫ লাখ মানুষ মোনাজাতে শরিক হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

গত শুক্রবার বাদ ফজর আম বয়ানের মাধ্যমে শুরু হয় ইজতেমার দ্বিতীয় পর্ব। এরপর দুদিন ধরে চলে বয়ান।

এবার ছিল  ৫৫তম বিশ্ব ইজতেমা। কয়েক বছর ধরে প্রথম দিকে স্থান সংকুলান, পরে দুটি পাল্টাপাল্টি পক্ষের কারণে দুই ধাপে অনুষ্ঠিত হচ্ছে ইজতেমা।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: