শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন

শিরোনাম
গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ মুন্সীগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উদযাপন: আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও বৃক্ষের চারা বিতরণ শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন টিপু সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ চৌদ্দগ্রামে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক নড়াইলে হতদরিদ্র পঙ্গু পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা রহমতুল্লাহ শিশির সিদ্ধান্ত গ্রহণে নারীর অর্থবহ অংশগ্রহণ প্রয়োজন বিশ্বকাপের উত্তাপে ফুটবল নিয়ে নির্মিত সিনেমা দেখার সুযোগ সুন্দরভাবে বেঁচে থাকার জন্যই সবুজায়ন জরুরি : প্রধানমন্ত্রী আর্জেন্টিনা-মিশরের ম্যাচে বিতর্কিত রেফারিং নিয়ে অবশেষে মুখ খুললো

ত্রাণ নিয়ে প্রতারণা করছে সরকার : মির্জা ফখরুল

 নিউজ ডেস্ক : চলমান করোনা পরিস্থিতিতে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা বিএনপির উদ্যোগে কর্মহীন শ্রমজীবী ও দুস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। আজ সোমবার দুপুরে কুলাউড়া শহরের কোল্ড স্টোরেজ এলাকায় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। টেলিকনফারেন্সে এর আনুষ্ঠানিক সূচনা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা বিএনপির উদ্যোগে গতকাল সোমবার কর্মহীন শ্রমজীবী ও দুস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ছবি : বাঙলার জাগরণ

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট আবেদ রাজা, কুলাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজলসহ সংশ্লিষ্ট ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।

উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের পাঁচ হাজার পরিবারের মধ্যে চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।

বিএনপি মহাসচিব আরো বলেন, করোনার কারণে সশরীরে উপস্থিত না হতে পারলেও টেলিফোনে স্থানীয় জনসাধারণের কাছে শুভেচ্ছা ও সহায়তা পৌঁছানোর ব্যবস্থা করেছেন। এর মধ্য দিয়েই করোনাযুদ্ধে তিনি সবার সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। নেতাকর্মীদের দুর্যোগ সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: