শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

শিরোনাম
উপবন এক্সপ্রেসে অসুস্থ হয়ে বরমচালের যাত্রীর মৃত্যু চৌদ্দগ্রাম সীমান্তে গাঁজার চালানসহ শীর্ষ মাদক কারবারি আটক কালিগঞ্জে মাদক ব্যবসায়ীর নেতৃত্বে সশস্ত্র হামলা, সাংবাদিকসহ আহত-৩ উজিরপুরে সড়ক নিয়ে দুর্নীতি অনিয়মের সংবাদ প্রকাশের পরে ঘটনা ধামা চাপা আকিজ বশির গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শেষ ৩০ আগস্ট ধনবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের প্রতিষ্ঠাতার পরিবারের পক্ষ থেকে বৃত্তি ফাণ্ড গঠন বাংলাদেশের আত্মবিশ্বাসকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অজি অধিনায়ক ইতালিতে কনসার্ট ঘিরে বিতর্ক, যা বললেন জেমস’র ম্যানেজার মির্জা ফখরুলকে পাকিস্তানের প্রেসিডেন্টের অভিনন্দন

বনানীতে ছয় তলা ভবনে আগুন

নিউজ ডেস্ক :: রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকার একটি ভবনে আগুন লেগেছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের টেলিফোন অপারেটর এনামুল হক সমকালকে জানান, শনিবার সকাল ৯টা ১০ মিনিটে চেয়ারম্যান বাড়ি এলাকার ছয় তলা ভবনের তৃতীয় তলায় আগুন লাগার খবর পান তারা। আগুন নেভাতে ঘটনাস্থলে ১৪ টি ইউনিট কাজ করছে বলে জানান তিনি।

ছয়তলা ওই ভবনে আনন্দ টিভির কার্যালয় রয়েছে। ভবনটির নিচতলায় ক্রেস্ট নির্মাতা প্রতিষ্ঠান এমিকনের কার্যালয়।

ঘটনাস্থল থেকে সরাসরি সম্প্রচারে থাকা একটি বেসরকারি চ্যানেলকে ওই ভবনের একজন কর্মী বলেছেন, ভবনের তৃতীয় তলায় কেমিকেলের গোডাউন রয়েছে। তার ধারণা, শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে।

অগ্নিকাণ্ডের সময় ওই ভবনে কোনো কর্মী কর্মরত ছিলেন কি না বা কেউ হতাহত হয়েছেন কি না, তা নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।

এসময় বিমানবন্দর সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন কর্তব্যরত ট্রাফিক সার্জেন্টরা। মহাখালী থেকে বনানীগামী সড়কের এক পাশ বন্ধ থাকায় দেখা দিয়েছে তীব্র যানজট।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: