বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

শিরোনাম
জামায়াতে ইসলামী থেকে ‘ইসলাম’ শব্দ বাদ দিতে বললেন প্রতিমন্ত্রী নুর নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে লাল গোলাপ শুভেচ্ছা প্রধানমন্ত্রীর নোয়াখালীতে কাগজে-কলমে প্রকল্পএর নামে সরকারি অর্থ আত্মসাৎ এর অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে নড়াইলে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড গোপালগঞ্জে প্রায় ২ কোটি টাকার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার, মাইক্রোবাস ও নগদ টাকা জব্দ শিবালয়ে অবৈধ বালু উত্তোলনে বাধা এলাকাবাসীর ওপর হামলা চার লাখ টাকা আনতে গিয়ে নি’খোঁ’জ পাওনাদার কুলাউড়ার আইনুল ইসলাম বরিশালে উদ্বোধনের দুই মাসেই সড়কে গর্ত, উঠে গেছে পিচ-পাথর, অনিয়মের অভিযোগ মুন্সীগঞ্জ টিটিসি পরিদর্শনে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী কালিয়াকৈরে সিএনজি স্টেশনে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ লাইন তীব্র গ্যাসের সংকট

বিশ্ববিদ্যালয় খোলার সময় জানালেন শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক :: করোনা মহামারির কারণে দীর্ঘদিন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার পর চলতি বছরের অক্টোবরের মাঝামাঝি সময়ে খুলছে বলে জানালেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শুক্রবার (২৭ আগস্ট) গাজীপুরে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধুর জীবনীর উপর একটি‌ প্রামাণ্যচিত্র’ অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের এ কথা জানান শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা দেয়ার পর অক্টোবরের মাঝামাঝি সময়ে খুলে দেয়া হবে। এছাড়া আগামী সপ্তাহে জাতীয় পরামর্শ কমিটির সভা আহ্বান করা হয়েছে, তাদের মতামত পেলে স্কুল খুলে দেয়ার ব্যাপারেও সিদ্ধান্ত নেয়া হবে।

দীপু মনি বলেন, বিজ্ঞানসম্মতভাবে করোনা আক্রান্তের হার শতকরা পাঁচ শতাংশের নিচে নামলে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া যায়। কিন্তু এমন পরিস্থিতি হয়নি। শিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও শিক্ষক সমিতিসহ জাতীয় কমিটির সভা শেষে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

এফএ/পি


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: