বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন

শিরোনাম
মুন্সীগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট নড়াইলে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের মানিকগঞ্জে আলোচিত হিরন হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন চৌদ্দগ্রামে কানাইল খালে মাছের পোনা অবমুক্ত করলেন ডিসি স্কুল ছাত্রী আনজুম হত্যা মামলার চার্জশিটে নারাজি, পুনঃ তদন্তের জন্য সিআইডি কে নির্দেশ বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি ঠেকাতে ডিসির কাছে আমানতকারীদের আবেদন এক মাসের ব্যবধানে গোবিপ্রবিতে ভিসি পদে ফের পরিবর্তন: নতুন উপাচার্য ড. সোহেল হাসান আসছে সালমান শাহকে নিয়ে নতুন সিনেমা ইরানকে একঘরে করার হুমকি ট্রাম্পের, নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা নতুন আমদানি নীতি-২০২৬ জারি, এলসি ছাড়াই পণ্য আমদানির সুযোগ

এক দশক পর সিনেমায় মল্লিকা

অনেক দিন ধরে প্রেমিকের সঙ্গে ফ্রান্সে বসবাস করছেন মল্লিকা শেরাওয়াত। সিনেমায় শেষ দেখা গেছে তাও এক দশক আগে।

‘মার্ডার’ নায়িকা আবার সিনেমায় প্রত্যাবর্তন করছেন। তবে হিন্দি নয়, তামিল ছবিতে। পরিচালক ভাদিভুদাইয়ানের ‘পামবাত্তাম’ ছবির সূত্রে।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, দক্ষিণী ছবিতেও মল্লিকার ভক্তের সংখ্যা খুব একটা কম নয়। কমল হাসানের ‘দশবাতরম’ ছবিতে ছোট এক চরিত্রে অভিনয় করলেও, তা দর্শকের বেশ মনে ধরেছিল। পরে সিম্বুর সঙ্গে লোকগীতি ‘কালাসালা’ও সুপারহিট।

তাই পরিচালক ভাদিভুয়াইয়ানের হরর-কমেডি ছবিতে এক রানির চরিত্রে অভিনয় করতে ফের তামিল ছবিতে ফিরে আসছেন মল্লিকা।

এই ছবিতে সুর দিচ্ছেন দক্ষিণের জনপ্রিয় সুরকার অমরীশ, কোরিওগ্রাফি করছেন সুরেশ আর সম্পাদনায় হরিশ।

‘পামবাত্তাম’-এর জন্য প্রচুর পরিমাণে টাকা খরচ করতে চলেছেন প্রযোজক পাজানিভেল। আর সেই সূত্রেই জানা যাচ্ছে, প্রচুর টাকা পারিশ্রমিকও পেতে চলেছেন মল্লিকা।

ছবিটি হবে তামিল, তেলুগু, হিন্দি, মালায়ালাম, কন্নড়-সহ একাধিক ভাষায় দেখা যাবে। তবে এখনো জানা যায়নি ছবির নায়ক-নায়িকার নাম। এই মুহূর্তে খোঁজা চলছে উপযুক্ত নায়িকা ও নায়কের।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: