বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:২১ অপরাহ্ন

শিরোনাম
মানবপাচার দমনে নতুন আইন কঠোর ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশব্যাপী প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চিফ ক্যাশিয়ার পদে নিয়োগ দেবে মীনা বাজার লক্ষ্মীপুরে ৪ হাসপাতাল-ডায়াগনস্টিকে ভ্রাম্যমাণ আদালত জরিমানা ধনবাড়ীতে ইউপি সদস্যের বিরুদ্ধে চাঁদা দাবি ও হত্যার হুমকির অভিযোগ নড়াইলের লোহাগড়ায় সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির ২৬ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মাদক সেবনে বাধা দেওয়ায় বাবাকে গলা কেটে হত্যা: ছেলের যাবজ্জীবন পেজেশকিয়ানকে কি বলির পাঁঠা বানানো হবে- লেখা: কায়হান ওয়ালাদবায়গি এবার সায়েন্সল্যাব থেকে সংসদ অভিমুখে আন্দোলনরত শিক্ষার্থীরা কুয়েত প্রবাসীদের জন্য দূতাবাসের বিশেষ সতর্কতা

নোয়াখালীর সোনাইমুড়ীতে বন্দুকসহ ২৭টি অস্ত্র নিয়ে ২ যুবক আটক (ভিডিও)

মুজাহিদুল ইসলাম সোহেল, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী সোনাইমুড়ী উপজেলার নদোনা ইউনিয়ন শাকতলা থেকে ২৭ টি দেশীয় অস্ত্রসহ দুজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ২নং নদোনা ইউনিয়েন উত্তর শাকতলা থেকে ২৭ টি দেশীয় অস্ত্রসহ বিভিন্ন মামলার আসামী জাবেদ ও মোঃ সাব্বির কে গ্রেফতার করে পুলিশ।

এ সময় তাদের স্বীকারোক্তি ও দেখানো মতে উত্তর শাকতলা সাব্বিরের রান্নাঘরে একটি চটের বস্তায় মোড়ানো অবস্থায় ৩টি দেশীয় তৈরি বন্দুক (এলজি) ১টি ১২ বোর কার্তুজ, একটি বন্দুকের লোডেড অবস্থায়, ৫টি চাইনিজ কুড়াল, ১টি তলোয়ার, ৯টি কিরিচ, ২টি বড় ছুরি, ৬ টি রামদা, ১ টি ধামা উদ্ধার করা হয়।

তাদের বিরুদ্ধে যুবলীগের সাবেক সভাপতি ইউসুফকে হত্যাচেষ্টার ও পুলিশের গাড়ী ভাঙচুরসহ বিভিন্ন অভিযোগে থানায় একাদিক মামলা রয়েছে।

এ বিষয়ে সোনাইমুড়ী অফিসার ইনচার্জ আব্দুস সামাদ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করি পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী এসব অস্ত্র গুলো উদ্ধার করি। এ বিষয়ে তাদের বিরুদ্ধে থানার এস,আই ফরুক হোসাইন বাদী হয়ে মামলা দায়ের করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: