বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন

শিরোনাম
নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ গত ১৫ বছরে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে, ফেরাতে ১০ দেশের সঙ্গে চুক্তি হচ্ছে: প্রধানমন্ত্রী কুমিল্লায় ৮ ঘণ্টার ব্যবধানে মহাসড়কে দুর্ঘটনায় প্রাণ গেল ৭ জনের ফুলবাড়ীতে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ৫৪ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কাউন্টডাউন শুরু বিএনপি জুলাই সনদের পক্ষে ছিল ও ভবিষ্যতেও থাকবে: আমান সংবিধান সংশোধন নিয়ে যে বার্তা দিলেন চিফ হুইপ লক্ষ্মীপুরে ড্রামভর্তি ১৩৬০ লিটার ডিজেল, জব্দ করেছে পুলিশ নির্বাচনী অঙ্গীকারে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোপালগঞ্জে সওজ-এর বর্ণাঢ্য কর্মসূচি শুরু হাওর অঞ্চলের দুর্দশা সংসদে: নৌকা আর মোটরসাইকেলই ভরসা, উন্নয়নের জোর দাবি এমপি কামরুলের

রানীশংকৈলে বৈদ্যুতিক শকে অটোচালকের মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি :: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার আমজুয়ান-ডামকাটলি গ্রামে মঙ্গলবার ১৯ অক্টোবর সকালে বৈদ্যুতিক শক লেগে সাদ্দাম (৩০) নামে এক অটোচালক মৃত্যু হয়েছে। সাদ্দাম ওই গ্রামের দবিরুল ইসলামের ছেলে ও দুই সন্তানের জনক। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাতে সাদ্দাম তার বাড়িতে নিজের অটোরিক্সাটি বিদ্যুৎ চার্জে দিয়ে ঘুমিয়ে যায়।

রাতে বৃষ্টিপাতের কারনে অটোরিক্সাটি বিদ্যুতায়িত (বডি) হয়ে যায়। ঘটনার দিন সকালে সে অটো গাড়িটির চার্জার খুলতে গেলে বিদ্যুৎ শক লেগে ঘটনাস্থলেই মারা যায়। অটোচালক সাদ্দাম হোসেনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আজ বিকালে মরহুম সাদ্দামের লাশ চাল্লিশপীর কবর স্থানে দাফন করা হবে। স্থানীয় ইউপি চেয়ারম্যান জিতেন চন্দ্র রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: