শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন

হেফাজতে ইসলামের মহাসচিব আর নেই

নিউজ ডেস্ক :: হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জিহাদী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৯ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে তিনি মারা যান।

হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ ইদ্রিস আরটিভি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার রাত ৯টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। এরপর অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। তার আগে শনিবার অনুষ্ঠিত ওলামা মাশায়েখ সম্মেলন বাস্তবায়নে নিয়ে কর্মব্যস্ত ছিলেন নুরুল ইসলাম। সম্মেলন শেষে মাদরাসায় ফেরার পথে গাড়ির মধ্যেই তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: