বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

শিরোনাম
মুন্সীগঞ্জে সনাকের সাথে জেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সভা সেবার মানোন্নয়নে বিভিন্ন সুপারিশ উপস্থাপন নড়াইলের লোহাগড়ায় নবাগত নির্বাহী কর্মকর্তার যোগদান চৌদ্দগ্রাম পৌরসভার লক্ষীপুর গ্রামে প্রবাসীর ঘরের ৯ ভরি স্বর্ণসহ ২০ লক্ষাধিক টাকার মালামাল লুট শাপলা চত্বরের মামলায় আত্মসমর্পণের ঘোষণা লতিফ সিদ্দিকীর মেট্রোরেলের নিরাপত্তা সুপারিশ বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি দেশে ফেরা নিয়ে নতুন তথ্য দিলেন সাকিব আল হাসান কেন জাপানে এত ঘন ঘন শক্তিশালী ভূমিকম্প হয়? এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই সৌভাগ্য: রাশেদ খাঁন নির্ভুল মানচিত্রই উন্নয়ন পরিকল্পনার গুরুত্বপূর্ণ ভিত্তি: প্রতিরক্ষা উপদেষ্টা কালিগঞ্জে গরুর ক্ষুরা ও পিপিআর রোগ প্রতিরোধে বিনামূল্যে টিকাদান

জনগণের মতামত প্রতিফলিত হবে না: ফখরুল

ঢাকা দুই সিটি করপোরেশন নির্বাচনে বিভিন্ন অভিযোগ তুলে ধরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এ নির্বাচনে জনগণের মতামত প্রতিফলিত হবে না। তবে আমরা ফলাফল পর্যন্ত অপেক্ষা করব।’

শনিবার বিকাল পৌনে ৫টায় রাজধানীর নয়া পল্টনের কেন্দ্রীয় কাযালয়ে অনুষ্ঠিত নির্বাচন পরবতী সংবাদ সম্মেলনে দলের অবস্থান তুলে ধরেন ফখরুল।

ফখরুল বলেন, ‘আজকে সিটি নির্বাচন শুরুই হয়েছে বড় রকমের আচরণবিধি লঙ্ঘনের মধ্য দিয়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালেই ভোট দিয়ে নৌকা মাকায় ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন। এটা সরাসরি নির্বাচনে হস্তক্ষেপের শামিল। কোনও ক্রমেই তার বক্তব্য নির্বাচনের আচরণবিধির মধ্যে পড়ে না।’

তিনি জানান, সকাল থেকেই বিএনপি নেতারা নির্বাচন পর্যবেক্ষণ করেছেন। বিএনপি এজেন্টের কেন্দ্র থেকে বের করে দেয়া হয়েছে, ভোটারদের আঙ্গুলের ছাপ নিয়ে বুথ থেকে বের করে দেয়া হয়েছে। জোর করে ভোট দেয়ানো হয়েছে। ক্ষমতাসীন দলের নেতাদের বিবৃতি ও হুমকির কারণে ভোটার উপস্থিতি কম হয়েছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

নির্বাচনে ইভিএম ব্যবহারের কারণে যে ত্রুটিগুলো দেখা দিয়েছে সেগুলো উল্লেখ করেন তিনি। নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিএনপির পক্ষ থেকে দলের অবস্থান জানানো হবে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, নজরুল ইসলাম খান, আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: