শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন

শিরোনাম
ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়াবেটিসের ওষুধ সংকট, ভোগান্তিতে নিম্ন আয়ের রোগী রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন সম্পন্ন উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অন্যতম শক্তিশালী মাধ্যম নৃত্য ও সংস্কৃতি : রুহুল কবির রিজভী যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর নতুন ভারপ্রাপ্ত সচিব নিয়োগ দিলেন ট্রাম্প মেসির পর অবসরের ঘোষণা দিলেন বিশ্বকাপজয়ী আরেক তারকা ভক্তদের সুখবর দিলেন মল্লিক বাড়ির বাবা-মেয়ে যে ৫ খাবার ফ্রিজে রেখে বাসি করে খেলে রোগীদের সুগার বৃদ্ধির ঝুঁকি কমবে! গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ফুলবাড়ীতে আন্তঃনগর ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

কুয়াকাটা মহাসড়কে মাহেন্দ্র ও অটোরিকশার অবৈধ স্ট্যান্ড

আহম্মেদ পাশা তানভীর, কলাপাড়া প্রতিনিধি : কুয়াকাটাগামী মহাসড়কের রজপাড়ায় ব্যটারিচালিত অটোবাইক, রিক্সা ও মাহিন্দ্রার একটি অবৈধ স্ট্যান্ড করা হয়েছে। ফলে ওইসব যানবাহনে আসা যাত্রীরা আমতলী, পটুয়াখালী থেকে এসে বাকি প্রায় ছয় কিলোমিটার পথ চলা নিয়ে চরম দূর্ভোগে পড়ছে। মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে এই স্ট্যান্ডটি চালু করা হয়েছে।

কলাপাড়া-আমতলীর সীমান্তে করা স্ট্যান্ড পর্যন্ত যাত্রী নিয়ে এসব যানবাহন আসলে একটি চাঁদাবাজচক্র যাত্রীদের আটকে নামিয়ে দেয়। ফলে কুয়াকাটাগামী মহাসড়কের এই পথে নিত্যদিন আঞ্চলিক রুটে চলাচল করা যাত্রীদের ভোগান্তি চরমে পৌছেছে। ওখানকার অধিকাংশ এসব যানবাহনের মালিক-চালক আমতলী উপজেলার। তাদের অভিযোগ মার্চ মাসের আগে পর্যন্ত তারা বছরের পর বছর যাত্রী নিয়ে কলাপাড়া-কুয়াকাটা-মহিপুরে যেতেন। আবার যাত্রী নিয়ে ফিরতেন। তখন পৌরটোলসহ বিভিন্ন খাতের নাম করে যানবাহন প্রতি ৪০-৫০ টাকা নেয়া হতো।

কিন্তু হঠাৎ করে মার্চ মাস থেকে কলাপাড়ার অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী মাদকসহ একাধিক মামলার আসামি মামুন মোল্লার নেতৃত্বে একটি চাঁদাবাজচক্র প্রত্যেকটি যানবাহন থেকে জোরপূর্বক ১১০ টাকা করে আদায় করতে থাকে। একারণে তারা বাধ্য হয়ে রজপাড়ার পরে আর যায়না।

তবে ওখানে কেন অবৈধ স্ট্যান্ড করে চাঁদা তোলা হয় তার কোন উত্তর মেলেনি। এটিরও নিয়ন্ত্রক চাঁদাবাজ মামুন। কলাপাড়া-পটুয়াখালী মহাসড়কের কলাপাড়া থেকে আমতলীর দূরত্ব মাত্র ১৮ কিলোমিটার। সময় লাগে ১৫-২০ থেকে সর্বোচ্চ ৩০মিনিট। স্থানীয় যাত্রীরা এসব যানবাহনে সাধারণত চলাচল করেন। কিন্তু তিন মাস ধরে কলাপাড়া থেকে প্রায় ছয় কিলোমিটার দুরে এসে থামায় নতুন করে ভোগান্তির শিকার হচ্ছেন।

অনেক সময় ঢাকা থেকে লঞ্চযোগে আমতলী আসা যাত্রীরা কুয়াকাটায় যাওয়ার জন্য এসব যানবাহনে ওঠে পড়েন মহাবিপাকে। একইভাবে কলাপাড়া থেকে এসব অটোবাইকসহ মাহিন্দ্রায় চড়ে সরাসরি আমতলী যেতে পারছেন না যাত্রীরা।

জানা গেছে, ছাত্রলীগ যুবলীগের নামধারী কতিপয় উঠতি বয়সের সশস্ত্র ক্যাডারদের নেতৃত্বে গড়ে ওঠেছে এ চাঁদাবাজ চক্র। আর এচক্র মাহাসড়কটিতে বসিয়েছে এ অবৈধ স্ট্যান্ড। ফলে পথচারীরা পাঁচ-ছয় কিমি যাওয়ার পর গাড়ি বদল করার হয়রাণিতে পড়ছে। এনিয়ে প্রতিবাদ করলে যাত্রীদেরকে অকথ্য ভাষায় গালাগালসহ লাঞ্ছিত করা হয়।

নাম প্রকাশ না করার শর্তে এক চালক জানালেন, তিনি প্রায় ১০ বছর মাহিন্দ্রা চালান। কলাপাড়া শহরের নাচনাপাড়া ও শেখ কামাল সেতু এলাকায় একটি চক্র প্রতিবার ৪০ থেকে ৫০ টাকা চাঁদা আদায় করত। কিন্তু মার্চ মাসের মাঝামাঝি থেকে চক্রটি ১১০ টাকা থেকে ১২০ টাকা আদায় করতে শুরু করে। এর মধ্যে ৫০ টাকা পৌর কর, বাকি ৬০ টাকা বিভিন্ন খাতের। কিন্তু মাহিন্দ্রা চালকরা এ টাকা দিতে অস্বীকার করলে চক্রের সদস্যরা কলাপাড়া অংশে প্রবেশ করতে বাঁধা দেয়। এমনকি তারা মাহিন্দ্রা চালকদের শারীরিকভাবে লাঞ্ছিত করে।

অপর এক অটো চালক জানান, তাদের যানবাহন সরাসরি যেতে না দিলেও চক্রটি যানপ্রতি ৫০ থেকে ৬০ টাকা করে আদায় করছে। না দিলে হামলা মারধরের শিকার হন।

কলাপাড়া থানার ওসি খোন্দকার মোস্তাফিজুর রহমান জানান, অভিযুক্তদের বিরুদ্ধে যৌতুক, মাদকসহ একাধিক মামলা রয়েছে আমরা তাদের গ্রেফতারের জন্য খুঁজছি। অবৈধ ওই স্ট্যান্ডটি বন্ধ করে দেয়া হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: