বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:১১ অপরাহ্ন

শিরোনাম
দুর্ঘটনাই আশীর্বাদ! চাঁদে স্পেসএক্সের রকেটের আঘাতে নতুন গবেষণার সুযোগ গৌরনদীতে জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভা প্রধানমন্ত্রী জুলাই আন্দোলনের ফসল ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন: খন্দকার মারুফ দেশে কেউ কেউ অহেতুক ইস্যুতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে : প্রধানমন্ত্রী হাসিনার বক্তব্য প্রচারে ভারতের সমর্থন নেই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে গৌরনদীতে বিক্ষোভ তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র হলে রাজপথে নামবো – এমপি মজিবুর রহমান জুলাই অভ্যুত্থানের বীরত্বগাথা স্মরণে গোপালগঞ্জে ‘গানে গানে জুলাই’ অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জুলাই শহীদদের কবর জিয়ারত ও স্ট্রিট মেমোরি স্ট্যাম্প উদ্বোধন নড়াইলে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

উজিরপুরে আগুনে বসতঘর পোড়া দুই পরিবার পেলো ৫০ হাজার টাকা

উজিরপুর প্রতিনিধি : বরিশালের উজিরপুর উপজেলার হারতায় আগুনে বাড়িঘর পুড়ে ক্ষতিগ্রস্ত হওয়ক দুই পরিবারের মাঝে ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।

সোমবার ২৫ মার্চ দুপুর ১২ টায় উপজেলা পরিষদের কার্যালয়ে চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ সিকদার বাচ্চু ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেন চেক বিতরন করেন, এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল হাকিম সেরনিয়াবাত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা সহ আরো অনেকে।

উল্লেখ্য,গত ২১ মার্চ রাত ১২টার দিকে হারতা বাজারের পূর্ব পাশে রমণী মাস্টার এর বাড়িতে রাম হালদার ও প্রিয়া মন্ডলের চৌচালা টিনের ঘরে আগুন লেগে সম্পূর্ণ পুড়ে যায়। ভুক্তভোগী রাম হালদার ও প্রিয়া মন্ডলকে ২৫ হাজার টাকা করে দুজনের মাঝে ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: