বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:১১ অপরাহ্ন

শিরোনাম
দুর্ঘটনাই আশীর্বাদ! চাঁদে স্পেসএক্সের রকেটের আঘাতে নতুন গবেষণার সুযোগ গৌরনদীতে জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভা প্রধানমন্ত্রী জুলাই আন্দোলনের ফসল ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন: খন্দকার মারুফ দেশে কেউ কেউ অহেতুক ইস্যুতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে : প্রধানমন্ত্রী হাসিনার বক্তব্য প্রচারে ভারতের সমর্থন নেই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে গৌরনদীতে বিক্ষোভ তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র হলে রাজপথে নামবো – এমপি মজিবুর রহমান জুলাই অভ্যুত্থানের বীরত্বগাথা স্মরণে গোপালগঞ্জে ‘গানে গানে জুলাই’ অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জুলাই শহীদদের কবর জিয়ারত ও স্ট্রিট মেমোরি স্ট্যাম্প উদ্বোধন নড়াইলে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

উজিরপুরে সড়ক দুর্ঘটনায় রাজমিস্ত্রি নিহত

উজিরপুর বরিশাল প্রতিনিধি : বরিশালের উজিরপুরে থ্রি-হুইলারের (মাহেন্দ্র) ব্রেক ফেল করে নিয়ন্ত্রন হারিয়ে ধানক্ষেতে উল্টে পড়েছে। এতে মাহেন্দ্র’র যাত্রী রাজমিস্ত্রি নিহত হয়েছে। আহত হয়েছে অপর যাত্রীর নিহতের ছোট ভাই বলে উজিরপুর মডেল থানার পরিদর্শক মো. তৌহিদুজ্জামান জানান।

নিহত মোস্তফা খান (৪৫) উজিরপুর উপজেলার বারৈকাঠি এলাকার মো. আতাহার আলীর ছেলে। আহত অবস্থায় তার ছোট ভাই নজরুল ইসলাম বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পরিদর্শক তৌহিদুজ্জামান জানান, সকালে কাজের উদ্দেশ্যে দুই ভাই মাহেন্দ্রতে রওনা দেয়। উপজেলার নারায়নপুর ও সাইনবোর্ড এলাকার মাঝখানে মাহেন্দ্রর ব্রেক ফেল হওয়ায় চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেলে রাস্তার পাশে ধানক্ষেতে উল্টে পড়ে। এতে দুইভাই গুরুতরভাবে মাথায় আঘাত পায়। দুই জনকে স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে।

হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্য এসআই বিজয় মন্ডল জানান, হাসপাতালে আনার পর চিকিৎসক মোস্তফাকে মৃত ঘোষনা করেন। আহত নজরুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এসআই বিজয় আরো জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ বিনা ময়না তদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: