বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

শিরোনাম
সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই কলকাতা নিউ মার্কেটের পাশেই হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ রাষ্ট্রপতি নির্বাচন: সিইসির সহায়ক হিসেবে ২০ কর্মকর্তা নিয়োগ গোপালগঞ্জে বাস থেকে তিন কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার নড়াইলে জাতীয় মৎস্য পক্ষ এর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ উত্তর-পূর্ব সীমান্তে বিজিবির অভিযানে ৮৩০ কোটি টাকার চোরাচালান পণ্য উদ্ধার স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড উজিরপুরে ৪১ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি হারতা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর উদ্বোধন জলাবদ্ধতায় নাকাল গৌরনদী পৌরবাসী, ডেঙ্গু ও চর্মরোগের চরম স্বাস্থ্যঝুঁকি

সুশান্ত সিং রাজপুতকে হারানোর শোকে পরিবারে আরও এক মৃত্যু

নিউজ ডেস্ক : গত রবিবার মুম্বাইয়ের বান্দ্রার বাড়ি থেকে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। একদিন পর সোমবার বিকেলে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে মুম্বাইতে। আর তার ঠিক পরই ফের দুঃসংবাদ সিং পরিবারে। চলে গেলেন সুশান্ত সিং রাজপুতের বৌদি।

‘টাইমস অফ ইন্ডিয়া’য় প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, একদিকে যখন মুম্বাইতে সুশান্তের শেষকৃত্য চলছিল, তখনই বিহারের পূর্ণিয়ায় ওই আত্মীয়ার মৃত্যু হয়। তিনি সুশান্তের এক তুতো ভাইয়ের স্ত্রী। জানা গেছে, সুশান্তের মৃত্যুর খবর সহ্য করতে পারেননি তিনি। ওই খবর শোনার পর থেকেই খাওয়া-দাওয়া ছেড়ে দেন।

এদিন বাবার হাতেই শেষকৃত্য সম্পন্ন হয় অভিনেতার। সোমবার সকালেই পাটনা থেকে মুম্বাই পৌঁছান অভিনেতার বাবা। ভিলে পার্লেতে পবন হংস ক্রিমেটোরিয়ামে শেষ শয্যায় শায়িত হন অভিনেতা। এদিন তার পরিবারের পাশাপাশি, বন্ধুবান্ধবরাও উপস্থিত ছিলেন শেষযাত্রায়। এসেছিলেন অভিনেত্রী কৃতি শ্যানন, শ্রদ্ধা কাপুর প্রমুখ।

শেষযাত্রার সময় থেকে অঝোরে বৃষ্টি নামে মুম্বাইতে। ময়নাতদন্ত রিপোর্ট অনুযায়ী, এদিন পুলিশ জানিয়েছে, খুন নয়, আত্মহত্যাই করেছেন সুশান্ত। সোমবার মুম্বাই পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, ৩৪ বছর বয়েসী এই অভিনেতার মৃত্যু হয়েছে গলায় দড়ি দেওয়ার ফলে অ্যাসফিকসিয়া (asphyxia) ঘটায়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: