শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম
সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ধনবাড়ী-বাজিতপুর সড়ক গিলে খাচ্ছে পুকুরে,জন-দুভোর্গ চরমে! নড়াইলের লোহাগড়া এম কে মিতালী মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়াকে ফেনীতে সংবর্ধনা কুয়েতে চীনা প্রতিষ্ঠানের ভবনে ইরানের হামলা, নিহত ১ ‘শেখ হাসিনাকে কপি করবেন না’, বিএনপিকে নাহিদ ইসলামের আহ্বান সিঙ্গাপুর থেকে এলএনজি আমদানিতে ব্যয় প্রায় ৯৫০ কোটি টাকা মুন্সীগঞ্জে সনাকের সাথে জেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সভা সেবার মানোন্নয়নে বিভিন্ন সুপারিশ উপস্থাপন নড়াইলের লোহাগড়ায় নবাগত নির্বাহী কর্মকর্তার যোগদান

সিরাজগঞ্জের বেলকুচিতে অ্যালকোহলযুক্ত তরল পদার্থসহ গ্রেফতার ১

সিরাজগঞ্জ প্রতিনিধি :: সিরাজগঞ্জের বেলকুচি থেকে ১৭ কেজি ৬৭০ গ্রাম ওজনের ৫৮৯ বোতল অ্যালকোহল যুক্ত তরল পদার্থসহ এক জনকে গ্রেফতার করেছে র‍্যাব-১২ সদস্যরা।

সোমবার ভোর রাতে বেলকুচি পৌর এলাকায় মনির হোমিও ফার্মেসিতে এই অভিযান চালানো হয়। আটক ইয়াসিন আরাফাত (২০) জেলার বেলকুচি উপজেলার বেড়া খাড়ুয়া গ্রামের শাহ আলমের ছেলে।

র‍্যাব-১২ মিডিয়া অফিসার মেজর রিফাত-বিন-আসাদ জানান, সোমবার ভোর রাতে র‍্যাব সদস্যরা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বেলকুচি পৌর এলাকার মনির হোমিও ঔষধের দোকানে অভিযান চালায়। তখন ৫৮৯ বোতল (১৭.৬৭০ লিটার) অ্যালকোহলযুক্ত তরল পদার্থসহ ঐ ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পরে উদ্ধার কৃত অ্যালকোহল যুক্ত তরল পদার্থ সহ তাকে মামলা দিয়ে বেলকুচি থানায় হস্তান্তর করা হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: