বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:০২ অপরাহ্ন

শিরোনাম
মানবপাচার দমনে নতুন আইন কঠোর ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশব্যাপী প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চিফ ক্যাশিয়ার পদে নিয়োগ দেবে মীনা বাজার লক্ষ্মীপুরে ৪ হাসপাতাল-ডায়াগনস্টিকে ভ্রাম্যমাণ আদালত জরিমানা ধনবাড়ীতে ইউপি সদস্যের বিরুদ্ধে চাঁদা দাবি ও হত্যার হুমকির অভিযোগ নড়াইলের লোহাগড়ায় সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির ২৬ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মাদক সেবনে বাধা দেওয়ায় বাবাকে গলা কেটে হত্যা: ছেলের যাবজ্জীবন পেজেশকিয়ানকে কি বলির পাঁঠা বানানো হবে- লেখা: কায়হান ওয়ালাদবায়গি এবার সায়েন্সল্যাব থেকে সংসদ অভিমুখে আন্দোলনরত শিক্ষার্থীরা কুয়েত প্রবাসীদের জন্য দূতাবাসের বিশেষ সতর্কতা

আত্মহত্যায় প্ররোচিত করায় সুশান্তের প্রেমিকার বিরুদ্ধে মামলা!

নিউজ ডেস্ক : বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে ইতোমধ্যেই মামলা দায়ের করা হয়েছে বলিউডের একাধিক গণ্যমান্য তারকাদের বিরুদ্ধে। আর এবার সেই তালিকায় যুক্ত হলো সুশান্তের প্রেমিকা রিহা চক্রবর্তীর নাম!

সম্প্রতি সুশান্তের মৃত্যুর ঘটনার তদন্ত করতে গিয়ে রিহা চক্রবর্তীকে দীর্ঘ ৯ ঘন্টা জিজ্ঞাসাবাদ করেন পুলিশ। যেই জিজ্ঞাসাবাদ থেকে বেরিয়ে আসে একের পর এক চাঞ্চল্যকর সব তথ্য। বেরিয়ে আসে তাদের সম্পর্ক এবং সেই সম্পর্কের টানাপোড়নের নানান তথ্য, যা সুশান্তের আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অন্যতম কারণ হতে পারে বলে ধারণা করছেন পুলিশ।

আর এমন ঘটনার পরেই সুশান্তের সেই প্রেমিকার বিরুদ্ধেও মামলা ঠুকেছেন মুজাফফরপুরের পাতাহী এলাকার বাসিন্দা কুন্দন কুমার। শুধু তাই নয়, প্রধান বিচারপতির কাছে পিটিশনও দাখিল করেছেন।

এছাড়াও সুশান্তের ওই ভক্ত জানিয়েছেন, এমন প্রাণোচ্ছ্বল অভিনেতা হঠাৎ আত্মহত্যার মতো ভয়ঙ্কর সিদ্ধান্ত নিতে পারেন না। নিশ্চয় এর পেছনে ষড়যন্ত্র রয়েছে।

এর আগে সুশান্তের মৃত্যুতে আইনজীবী সুধীর কুমার ওঝা আদালতে মামলা করেছিলেন। যে মামলায় নাম রয়েছে সালমান খান, করন জোহর, সঞ্জয় লীলা বনশালি, একতা কাপুর সহ আরও বেশ কয়েকজন তারকার। ভারতীয় দণ্ডবিধির ৩০৬, ১০৯, ৫০৪ ও ৫০৬ ধারায় মামলা করেন তিনি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: