রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন

শিরোনাম
বিদ্রোহী গান- মো: হাছান উদ্দিন মিয়াজী ফাঁস হলো আইফোন ১৮ প্রোর নকশা, দাম হতে পারে প্রায় ২ লাখ টাকা রূপালী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ কালিগঞ্জ সাতক্ষীরা-ভেটখালী মহাসড়কের উন্নয়নকাজ পরিদর্শন “মুন্সীগঞ্জে ১১০ বোতল উইন কোরেক্স মাদক ও ৩২ রাউন্ড গুলি সহ একজন গ্রেফতার” নড়াইলে ভুল চিকিৎসায় প্রসূতির জরায়ু অপসারণ, মডার্ন সার্জিক্যাল ক্লিনিক সিলগালা চৌদ্দগ্রামে ফুটবল খেলতে গিয়ে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু লক্ষ্মীপুরকে নিয়ে ‘ইত্যাদি’, প্রচার ৩১ জুলাই আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ছাড়ার ঘোষণা খেলাফত মজলিসের

ডায়রিয়া হলে যা খাবেন

ডায়রিয়া হলে শরীর দুর্বল হয়ে যায়। কারণ এই রোগে শরীর থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়ে যায়। তখন শরীরে পানিশূন্যতা দেখা দেয়। তাই এই সময়ে তরল জাতীয় খাবার খাওয়া জরুরি।

অনেক সময় দেখা যায়, ডায়রিয়া একদিনে ভালো হয়ে যায়। আবার অনেক সময় ডায়রিয়া ভালো হতে তিন দিনেও লেগে যায়। হজমের সমস্যা থাকলে কারও কারও ক্ষেত্রে আবার কয়েকবার পর্যন্ত হতে পারে।

সাধারণত সংক্রমণ হলে ডায়রিয়া দেখা দেয়। এটি ব্যাকটেরিয়াল, ভাইরাল কিংবা কৃমির কারণে হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে খাবার বা পানি থেকে এই রোগ হয়।

আসুন জেনে নিই ডায়রিয়া হলে কী খাবেন?

১. বিশেষজ্ঞদের মতে, ডায়রিয়া হলে প্রচুর পরিমাণে তরল খাবার গ্রহণ করতে হবে।

২. প্রথমে ডায়রিয়া নিয়ন্ত্রণে দিনে আট থেকে ১০ গ্লাস তরল খাবেন।

৩. প্রতিবার টয়লেটে যাওয়ার পর এক কাপ পরিমাণে তরল খাবার খাওয়া উচিত।

৪. ‘ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিন’-এর তথ্যানুযায়ী ডায়রিয়া হলে উচ্চ পটাশিয়ামযুক্ত খাবার যেমন– কলা, আলু ও ফলের রস খাওয়া যাবে।

৫. পিনাট বাটার, চমড়াছাড়া মুরগি বা টার্কিও ডায়রিয়া নিয়ন্ত্রণ করে।

৬. পায়খানার সঙ্গে রক্ত যায়, প্রসাবের পরিমাণ কমে যায়, অতিরিক্ত পানি পিপাসা লাগে, মুখ শুকিয়ে যায় এবং শরীর নিস্তেজ হয়ে পড়লে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: