বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন

শিরোনাম
গোপালগঞ্জে বিএনপি’র বিশাল বিক্ষোভ-সমাবেশ: মাদক, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহতের ঘোষণা সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন জেলা প্রশাসন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী মহোদয় নদী পুনরুদ্ধারে সরকার মহাপরিকল্পনা বাস্তবায়ন করছে: শিবালয়ে ত্রাণমন্ত্রী সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন লক্ষ্মীপুরে ২মাস ধরে নিখোঁজ কলেজছাত্রী, ফিরে পেতে পরিবারের আকুতি আর্জেন্টিনা-পর্তুগাল দ্বৈরথ কি দেখা যাবে বিশ্বকাপে? শেষ পত্রে দেখা মিলবে তিন কিংবদন্তির মার্কিন সিনেটে বড় ধাক্কা খেলেন ট্রাম্প পরীক্ষায় নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী

হজে গিয়ে ২২ বাংলাদেশীর মৃত্যু, দেশে ফিরলেন ৯৯৬৪ হাজী

বাঙলার জাগরণ ডেস্ক : হজের পর সৌদি আরবে আরও এক বাংলাদেশি হাজি মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২২ জনে। সর্বশেষ রোববার (১৭ জুলাই) ময়মনসিংহ জেলার মোছা. মমতাজ বেগম (৪৯) পবিত্র মক্কায় ইন্তেকাল করেছেন। তার পাসপোর্ট নম্বর- EE0210200।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক হজের বুলেটিনে এ তথ্য জানিয়েছে।

মারা যাওয়া হজযাত্রী/হাজিদের মধ্যে পুরুষ ১৫ ও মহিলা ৭ জন। তাদের মাঝে মক্কায় ১৮, মদিনায় ৩ ও জেদ্দায় একজন মারা যান।

অন্যদিকে হজ শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৯ হাজার ৯৬৪ জন হাজি।

গত ৮ জুলাই সৌদি আরবে হজ অনুষ্ঠিত হয়। এর আগে ৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ১৬৫টি ফ্লাইটে বাংলাদেশ থেকে সৌদি আরবে যান ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী। এরপর হাজিদের ফিরতি ফ্লাইট ১৪ জুলাই শুরু হয়।

আইটি হেল্পডেস্ক জানিয়েছে, চারদিনে মোট ৯ হাজার ৯৬৪ জন হাজি দেশে ফিরেছেন। মোট ফিরতি ফ্লাইট সংখ্যা ২৭টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১১টি, সৌদিয়ার ১৩টি ও ফ্লাইনাসের ৩টি ফ্লাইট রয়েছে। হাজিদের ফিরতি ফ্লাইট শেষ হবে আগামী ৪ আগস্ট।

আইটি হেল্পডেস্ক হজের বুলেটিনে আরও জানিয়েছে, বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক সৌদি আরবে বাংলাদেশের হজ ব্যবস্থাপনার সার্বিক কার্যক্রম পরিদর্শন শেষে রোববার রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৫১০ ফ্লাইটযোগে জেদ্দার কিং আব্দুল আজিজ বিমানবন্দর হয়ে বাংলাদেশের উদ্দেশ্যে সৌদি আরব ত্যাগ করেছেন। হজ ব্যবস্থাপনার সার্বিক বিষয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: