রবিবার, ১২ জুলাই ২০২৬, ০২:১৭ অপরাহ্ন

শিরোনাম
ফুটবল বিশ্বকাপে মাঠের ৯০ মিনিট ছাড়িয়ে অর্থনীতির যে মহাযজ্ঞ বাবার মৃত্যুর প্রতিশোধের অঙ্গীকার মোজতবা খামেনির বন্যার কারণে ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত নাজিমগঞ্জ বাজারের প্রবীণ মাংস ব্যবসায়ী আব্দুর রশিদ আর নেই পুরনো আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়, কার্যকর আইন আনছে সরকার: আবুল খায়ের ভূঁইয়া ফুলবাড়ীতে আমন চাষে তোড়জোড়, জলাবদ্ধতা থেকে চারা গাছ রক্ষায় দোগাছি তৈরিতে ব্যস্ত কৃষক গোপালগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার উজিরপুরের মোঃ শহিদুল ইসলাম লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে গাছের চারা বিতরণ ও ফলজ বাগান উদ্ধোধন কুমিল্লার সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রাশেদা বেগম হীরার সঙ্গে কামরুল হুদার সাক্ষাৎকার

এক চার্জে ২০ ঘণ্টা চলবে ইয়ারবাড

নিউজ ডেস্ক :: ফের ভারতের বাজারে যোগ হলো আরও একটি ইয়ারবাড। সম্প্রতি ওয়ানপ্লাস নরড বাডস সিই নামের নতুন এই ইয়ারবাডটি লঞ্চ হয়েছে। সংস্থার দাবি, একবার ফুল চার্জে ২০ ঘণ্টা পর্যন্ত চলবে ইয়ারবাডটি। কেস ছাড়া চলবে সাড়ে চার ঘণ্টা। এছাড়াও আছে অসংখ্য স্বাস্থ্য এবং স্পোর্টস ফিচার।

ভয়েস কলের জন্য আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে নয়েস ক্যান্সলিং করবে এই ইয়ারবাডটি। সঙ্গে থাকছে ১৩.৪ এমএম ড্রাইভার। মাত্র ৩.৫ গ্রাম ওজনের ইয়ারবাডটিতে ট্রু ওয়ারলেস গান শুনতে ৫০ শতাংশ ভলিউম সেট করতে হবে ব্যবহারকারীকে। চার্জিং কেস সহ এই ইয়ারবাডের ওজন মাত্র ৩৩ গ্রাম।

স্মার্টফোনের কল রিসিভ করা কথা বলার কাজ করতে পারবেন ৩ ঘণ্টা পর্যন্ত। ১০ মিটার দূর থেকেও ডিভাইস কানেকটেড থাকবে ইয়ারবাডটিতে। মাত্র ১০ মিনিট চার্জ দিয়ে ৮১ মিনিট গান শোনা যাবে। এতে থাকছে ২৭ এমএএইচ ব্যাটারি। চার্জিং কেনে পাবেন ৩০০ এমএএইচ ব্যাটারি।

সাশ্রয়ী মূল্যের ওয়ানপ্লাস ইয়ারবাডগুলোতে দুটি রঙের বিকল্প পাওয়া যাবে ই-কমার্স সাইট ফ্লিপকার্টে। কালার দুটি হচ্ছে মুনলাইট হোয়াইট এবং মিস্টি গ্রে। ভারতে ওয়ানপ্লাস নরড বাডস সিই ইয়ারবাডটির দাম রাখা হয়েছে ২ হাজার ২৯৯ টাকা।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: