শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন

শিরোনাম
কালিয়াকৈর মিথ্যা ভিত্তিহীন ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে আ’লীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ: শর্ত ভঙ্গ ও প্রাণনাশের হুমকিতে আতঙ্কে পরিবার লক্ষ্মীপুরে সিরিয়াল ভঙ্গকারী বাইকারকে তেল না দেওয়ায় দোকানীকে মারধর টিকা কেনা নিয়ে অন্তর্বর্তী সরকারের সময় কী ঘটেছিল? হিন্দুদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী: সন্তোষ শর্মা মুন্সীগঞ্জ পৌর শিশুপার্কের ভিত্তিপ্রস্তুর স্থাপন করেন মাননীয় সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান রতন নতুন বছরকে স্বাগতম – নার্গিস আক্তার মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে বর্ণাঢ্য র‍্যালি, খাল খনন কর্মসূচির উদ্বোধন আমিরাতের প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রীর বার্তা প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেল ঢাকা-১৭ আসনে ৪টি মন্দির

ব্যালন ডি’অরের তালিকায় নেই মেসি-নেইমার, আছেন যারা

নিউজ ডেস্ক :: এবারের ব্যালন ডি’অর পুরস্কারের জন্য মনোনীত ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফ্রান্স ফুটবল। শুক্রবার রাতে প্রকাশিত সেই তালিকায় নেই সাতবারের ব্যালন ডি’অরজয়ী লিওনেল মেসি। শুধু মেসি নন, এই ৩০ জনের তালিকায় আর্জেন্টিনার কোনো ফুটবলার নেই।

স্বাভাবিকভাবেই তালিকায় রয়েছেন – পিএসজির ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে, রিয়ালের ফরাসি ফরোয়ার্ড করিম বেনজেমা, লিভারপুলের মিসরীয় ফরোয়ার্ড মোহামেদ সালাহ, ম্যানইউর পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

১৯৯৪ সালের পর কোনো আর্জেন্টাইনকে ছাড়া ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকা করা হলো। সে অর্থে দীর্ঘ ২৭ বছরের রেকর্ড ভাঙল। গত ২৭ বছরে প্রতিবারই সংক্ষিপ্ত তালিকায় ছিলেন আর্জেন্টিনা থেকে ন্যুনতম একজন করে ফুটবলার। এর মধ্যে ২০০৫ থেকে প্রতিবারই লিওনেল মেসির নাম ছিল।

এবারের তালিকায় মেসির নাম না থাকাটা অনেকটা ধরে নেওয়াই ছিল। কারণ মেসির সবশেষ মৌসুমটা ভালো কাটেনি। পিএসজির হয়ে সব ধরনের প্রতিযোগিতায় নিজেকে মেলে ধরতে পারেননি। গোলে অবদান রাখতে পেরেছেন মাত্র ২৫টি। চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে পারেননি পিএসজিকে।

এসব পারফরম্যান্সের বিচারে রেকর্ড সাত বারের ব্যালন ডি’অর জয়ী মেসি এবার নেই এই সংক্ষিপ্ত তালিকায়। সবশেষ ২০০৫ সালে এই তালিকায় নাম ছিল না তার।

একই কারণে নেই নেইমারও। তবে ব্রাজিলিয়ান এই তারকা সবশেষ মৌসুমটা চোটের ওপরেই গেছে। বেশিরভাগ খেলায় অনুপস্থিত ছিলেন ব্রাজিলের পোস্টারবয়।

তবে গেল মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে দারুণ পারফর্ম করে ব্যালন ডি অরের তালিকায় টিকে গেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। প্রিমিয়ার লিগে দলের সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন সিআর সেভেন।

এদিকে রিয়াল মাদ্রিদের প্রাণভ্রমরা করিম বেনজেমা গেল মৌসুম থেকেই রয়েছেন দুর্দান্ত ছন্দে। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৬ ম্যাচে ৪৪ গোল করে তিনি রিয়ালকে চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছিলেন। তালিকায় তার নাম থাকাটা নিশ্চিতই ছিল। তাকেই এবারের ব্যালন ডি অরের সবচেয়ে বড় দাবিদার ধরা হচ্ছে।

তালিকায় আছেন সদ্য ম্যানচেস্টার সিটিতে পাড়ি জমানো আর্লিং হালান্ড, বায়ার্ন মিউনিখ থেকে বার্সেলোনায় যাওয়া রবার্ট লেভান্ডভস্কি। প্রিমিয়ার লিগের দুই সর্বোচ্চ গোলদাতা মোহামেদ সালাহ, সন হিউং মিনও আছেন এই তালিকায়। আগামী ১৭ অক্টোবর গেল মৌসুমের সেরা ফুটবলারের হাতে তুলে দেওয়া হবে এই পুরস্কার।

ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকা-

কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হালান্ড, করিম বেনজেমা, মোহামেদ সালাহ, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, ভিনিসিয়াস জুনিয়র, বের্নার্দো সিলভা, লুইস দিয়াস, রবার্ট লেভান্ডভস্কি, ফিল ফোডেন, সাদিও মানে, সেবাস্তিয়ান হলার, লুকা মদ্রিচ, থিবো কোর্তোয়া, রাফায়েল লিয়াও, ক্রিস্টোফার এনকুকু, জশুয়া কিমিখ, ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ড, রিয়াদ মাহরেজ, ক্যাসেমিরো, সন হিউং মিন, ফ্যাবিনিয়ো, মাইক মিয়াঁ, হ্যারি কেইন, ডারউইন নুনেজ, অ্যান্টোনিও রুডিগার, কেভিন ডি ব্রুইনা, দুসান ভ্লাহোভিচ, ভার্জিল ফন ডাইক, জোয়াও ক্যান্সেলো।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: