শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম
গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ মুন্সীগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উদযাপন: আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও বৃক্ষের চারা বিতরণ শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন টিপু সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ চৌদ্দগ্রামে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক নড়াইলে হতদরিদ্র পঙ্গু পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা রহমতুল্লাহ শিশির সিদ্ধান্ত গ্রহণে নারীর অর্থবহ অংশগ্রহণ প্রয়োজন বিশ্বকাপের উত্তাপে ফুটবল নিয়ে নির্মিত সিনেমা দেখার সুযোগ সুন্দরভাবে বেঁচে থাকার জন্যই সবুজায়ন জরুরি : প্রধানমন্ত্রী আর্জেন্টিনা-মিশরের ম্যাচে বিতর্কিত রেফারিং নিয়ে অবশেষে মুখ খুললো

প্রতিপক্ষের হামলায় আহত স্বামী স্ত্রী

মৌলভীবাজার প্রতিনিধি : প্রতিপক্ষের হামলায় আহত স্বামী স্ত্রী। কমলগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের শ্রীনাথপুর গ্রামে পূর্ব বিরোধের জেরে এঘটনা ঘটে। গত ৪ আগস্ট রাত আনুমানিক ৩টায় ঘটনাটি ঘটে। এসময় প্রতি পক্ষের হামলায় অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার ইনচার্জ মো. কামাল উদ্দিন চৌধুরী (৭৫) ও তার স্ত্রী আলেয়া বেগম চৌধুরী (৫২) কুপিয়ে মারাত্বক রক্তাক্ত জখম করা হয়। এ ঘটনায় মামলা দায়ের করা হয়।

এদিকে ঘটনায় পৃথক পৃথক অভিযানে এজাহার নামীয় ২নং আসামী রাহিব আহমদকে সিলেট মেট্রোপলিটন পুলিশ অভিযান চালিয়ে সুবিধ বাজার এলাকা থেকে এবং কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে এসআই উজ্জল সঙ্গীয় ফোর্স সঙ্গে নিয়ে ৩নং আসামী‘ আলমাছ উদ্দিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পারভীন সুলতানার নিজ বাড়ী থেকে আটক করা হয়। আটক ২জনকে গত ২৯ আগস্ট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জানা গেছে- পূর্ব বিরোধের জের ধরে গত ৪ আগস্ট রাত অনুমান ৩ঘটিকায় ঘরের গ্রীল ভেঙ্গে হামলাকারীরা ঢুকে ঘুমের মধ্যে হাত,পা ও মুখ বেঁধে হত্যার উদ্দেশ্যে ধারালো দা, চাকু, লোহার রড, দিয়ে মাথা, পা ও হাত লক্ষ্য করে এলোপাতারী কুপাতে থাকে। এ সময় ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণসহ মূল্যবান মালামাল নিয়ে যায়।
চিৎকার শুনে আশেপাশের লোকজন আগাইয়া আসলে তাদেরকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় অবসরপ্রাপ্ত অফিসার ইনচার্জ মো. কামাল উদ্দিন চৌধুরী বাদী হয়ে একই এলাকার মৃত. জামাল উদ্দিন চৌধুরী এর পুত্র তানিম আহমদ (৩২), রাহিব আহমদ (২২), পারভীন সুলতানা (৫০) সহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামী করে কমলগঞ্জ থানায় মামলা ( নং- ০৩, তারিখ : ০৬/০৮/২০২২ইং) দায়ের হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: