মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

শিরোনাম
গোপালগঞ্জে এস এ পরিবহনে পুলিশের অভিযান: কোটি কোটি টাকার অবৈধ লেনদেনের তথ্য ও নথি জব্দ ক্রেতা নেই, হিমাগার থেকে আলু নিচ্ছে না কৃষক ও ব্যবসায়ী দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুলাউড়ায় বিএনপি নেতা আলমাছ কে বহিষ্কার নড়াইলে ইয়াবাসহ দম্পতি আটক চৌদ্দগ্রামে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে ডিসির মতবিনিময় কয়রায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ কালিয়াকৈর হাইটেক সিটি থেকে চোরাই মালামালসহ ৬ জন আটক ‘মন পাখি’তে সনি রহমান ও বৃষ্টি চৌধুরীর নতুন জুটি হরমুজ দিয়ে যাওয়া জাহাজ থেকে ফি নেবে ইরান

ভারতে সেনা হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ২

নিউজ ডেস্ক :: ভারতের অরুণাচল প্রদেশের পাহাড়ে দেশটির সেনা হেলিকপ্টার ভেঙে দুজন নিহত হয়েছেন। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেনাবাহিনী জানিয়েছে, হেলিকপ্টারে মোট পাঁচজন আরোহী ছিলেন। দুজনের মরদেহ উদ্ধার হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকারীরা।

শুক্রবার বেলা ১১টার দিকে আপার সিয়াঙের পাহাড়ি গ্রাম মিগিঙের কাছে ভেঙে পড়ে হেলিকপ্টারটি। কিন্তু গ্রামটি দুর্গম এলাকায়। যাওয়ার রাস্তা বলতে একটি মাত্র ঝুলন্ত সেতু।

যে জায়গায় হেলিকপ্টারটি ভেঙে পড়েছে, গ্রাম থেকে সেখানে যাওয়াটা আরও চ্যালেঞ্জিং বলে জানিয়েছিলেন আপার সিয়াঙের পুলিশ সুপার জুম্মার বাসার।

ইতোমধ্যে তিনটি দল উদ্ধারকাজ চালাচ্ছে। উদ্ধারকাজে নামানো হয়েছে একটি এমআই-১৭ এবং দুটি ধ্রুব হেলিকপ্টার। এ ছাড়া গ্রামবাসীদেরও সাহায্যও নেওয়া হচ্ছে।

শুক্রবার পৌনে ১১টা নাগাদ লিকাবালি থেকে সেনা জওয়ানদের নিয়ে রুটিন মহড়ায় বেরিয়েছিল অ্যাডভান্সড লাইট হেলিকপ্টারটি। তখনই ভারত-চীন সীমান্ত লাগোয়া মিগিঙের কাছে ভেঙে পড়ে সেটি।

এ মাসেই গত ৫ অক্টোবর রুটিন মহড়ার সময় তাওয়াঙে ভেঙে পড়েছিল ভারতীয় সেনাবাহিনীর আরেকটি হেলিকপ্টার। সে দুর্ঘটনায় দুই পাইলটের মৃত্যু হয়েছিল।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: