বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন

শিরোনাম
গোপালগঞ্জে বিএনপি’র বিশাল বিক্ষোভ-সমাবেশ: মাদক, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহতের ঘোষণা সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন জেলা প্রশাসন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী মহোদয় নদী পুনরুদ্ধারে সরকার মহাপরিকল্পনা বাস্তবায়ন করছে: শিবালয়ে ত্রাণমন্ত্রী সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন লক্ষ্মীপুরে ২মাস ধরে নিখোঁজ কলেজছাত্রী, ফিরে পেতে পরিবারের আকুতি আর্জেন্টিনা-পর্তুগাল দ্বৈরথ কি দেখা যাবে বিশ্বকাপে? শেষ পত্রে দেখা মিলবে তিন কিংবদন্তির মার্কিন সিনেটে বড় ধাক্কা খেলেন ট্রাম্প পরীক্ষায় নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী

সিডনিতে শ্যামা পূজা উদযাপন

নিউজ ডেস্ক :: নৃত্যাঞ্জলি ডান্স একাডেমী অস্ট্রেলিয়ার সিডনিতে শ্যামা পূজা উদযাপন করেছে। গত ২৩ অক্টোবর আয়োজিত পূজায় একাডেমীর সদস্য ও পরিবারসহ জাতি ধর্ম নির্বিশেষে প্রগতিশীল বাঙালিরা অংশ নেন।

একাডেমির কর্ণধার মৌসুমী সাহা জানান, তারা সিডনির শুদ্ধ ধারার সবাইকে নিয়ে দীর্ঘ দেড়যুগ ধরে বিভিন্ন আয়োজন করে আসছেন।

পুরোহিত বাসব রায়ের মন্ত্রের জলদগম্ভীর উচ্চারণ, রনজিৎ দাস ও মধুমিতা সাহার রাম প্রসাদী ও শ্যামা সংগীত, তিশা, জারা আর দিয়ার ধ্রুপদী নাচ অনুষ্ঠানে আলাদা মাত্রা যোগ করে। যন্ত্রসংগীতে ছিলেন জন্মেজয় রায়, সুহৃদ সোহান, শ্রীমন্ত পাল, জয়দেব প্রমুখ। মৌসুমী ও রাজেশ সাহা আগত অতিথিদের সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: