শনিবার, ১৬ মে ২০২৬, ১১:২৮ অপরাহ্ন

শিরোনাম
বিগত ১৭বছর শিক্ষাকে নিয়ে রাজনীতি করা হয়েছে: এমপি খায়ের ভূঁইয়া গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি রনি, সাধারণ সম্পাদক বাঁধন ধনবাড়ীতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেপ্তার জাতীয় ইশতেহার থেকে বাস্তবতা: তারেক রহমানের নতুন সংগ্রামের ডাক ও আগামীর বাংলাদেশ ফুলবাড়ীতে হারভেস্টার ভাড়ায় নৈরাজ্য, সরকারি দর ৭ হাজার হলেও গুনতে হচ্ছে ১২ হাজার নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু চৌদ্দগ্রামে মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে ছাত্র নির্যাতনের অভিযোগ, থানায় মামলা মিজানুর রহমান সিনহার মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বাজেটে ফ্যামিলি কার্ডে বড় বরাদ্দের ঘোষণা প্রধানমন্ত্রীর নোয়াখালী সুবর্ণচরে উচ্ছেদকৃত খাস জায়গায় দোকান ভিটি পুনঃনির্মাণ, প্রশাসন গুড়িয়ে দিলেন দোকান ভিটি

করোনা থেকে মুক্ত মাশরাফি

নিউজ ডেস্ক : বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা করোনা থেকে মুক্ত হয়েছেন। মঙ্গলবার তার করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে বলে নিশ্চিত করেছেন মাশরাফি।

ভেরিফাইড ফেসবুক পেজে মাশরাফি তার করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসার বিষয়টি নিশ্চিত করে লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন।আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় আমার কনোরাভাইরাস পরীক্ষার ফল এসেছে নেগেটিভ। আজকে রাতেই ফল জানতে পেরেছি। এই পুরো সময়টায় যারা পাশে ছিলেন, দোয়া করেছেন, অনেকে উদ্বিগ্ন ছিলেন ও নানা ভাবে খোঁজ নিয়েছেন বা নেওয়ার চেষ্টা করেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা।’

তিনি আরও লিখেছেন, ‘শনাক্ত হওয়ার পর দুই সপ্তাহের বেশি পেরিয়ে গেলেও আমার স্ত্রীর করোনাভাইরাস পরীক্ষার ফল এখনও পজিটিভ। তবে সবার দোয়ায় সে ভালো আছে। তার জন্য প্রার্থনা করছি। বাসায় থেকে চিকিৎসা নিয়েই আমি সেরে উঠেছি।’

মাশরাফি লিখেছেন, ‘যারা আক্রান্ত হয়েছেন, সবাই সাহস রাখবেন। আল্লাহর ওপর ভরসা রাখবেন। নিয়ম মেনে চলবেন। সবাই নিরাপদে থাকবেন, ভালো থাকবেন। একসঙ্গে থেকে করোনাভাইরাসের সঙ্গে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। আল্লাহ সবার সহায় হোন।’

গত ২০ জুন করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে মাশরাফির। এরপর থেকেই বাসায় চিকিৎসা নিচ্ছিলেন তিনি। এরপর নিয়ম অনুযায়ী, ১৪ দিন পরে দ্বিতীয় পরীক্ষা করান বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক। কিন্তু ৪ জুলাইয়ের ওই ফলও পজিটিভ আসে। তবে তৃতীয় পরীক্ষায় মাশরাফির করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।

এই সময়ে মাশরাফির করোনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান গুজব ছড়ায়। যেমন- মাশরাফিকে হাসপাতালে ভর্তি করাতে হবে কিন্তু রুম পাচ্ছেন না। দু’বার করে খবর বেরিয়েছে তিনি করোনা মুক্ত হয়েছেন। কিন্তু মাশরাফি সেসব তথ্য সত্য নয় বলে নিশ্চিত করেন। এবার তার করোনা মুক্ত হওয়ার খবর ফেসবুকে জানিয়ে দিয়েছেন দেশসেরা এই ওয়ানডে অধিনায়ক।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: