বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

শিরোনাম
মানিকগঞ্জে ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃ*ত্যু ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবি’র কড়া নজরদারি ছেলের নতুন বিল্ডিংয়ে ঠাঁই হলো না ৯৬ বছরের বৃদ্ধা মায়ের গোপালগঞ্জে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও শেখ তুহিনের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ডোমার বিএডিসি খামারের মাটির উর্বরতার গুণাগুন বৃদ্ধিতে ধইঞ্চা চাষ নড়াইলে ট্রাকের ধাক্কায় নারী নিহত শেরপুরে বিএনপি নেতার ওপর সশস্ত্র হামলা, ২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ লক্ষ্মীপুরে কৃষদল নেতার ওপর বিএনপি নেতার হামলা গোপালগঞ্জে ৬৫০ পিস ইয়াবা ও ভারতীয় মদসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নড়াইলে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফল হতে পারে আজ

নিউজ ডেস্ক :: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের ফল আজ বুধবার প্রকাশ করা হতে পারে। এবার ৩২ হাজার শিক্ষক নেওয়ার কথা থাকলেও নতুন করে আরও পাঁচ হাজারের মতো বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২২ সালের জানুয়ারি পর্যন্ত শূন্য পদ ধরে এই নিয়োগ দেওয়া হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ বলেন, ‘প্রথমবারের মতো বুয়েটের সহায়তায় উচ্চমানের প্রযুক্তি ব্যবহার করে নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে। এতে আমরা সফল হয়েছি। যেহেতু এক বছরে আমাদের অনেক শিক্ষক অবসরে চলে যায়। সেটি ব্যবহার করে প্রতিবছর দুটি করে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার চিন্তা করা হচ্ছে।’

জানা গেছে, এ নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ষা তিন ধাপে নেওয়া হলেও চূড়ান্ত ফল একবারেই প্রকাশ করা হবে। প্রথম ধাপের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ৪০ হাজার ৮৬২ জন, দ্বিতীয় ধাপে ৫৩ হাজার ৫৯৫ এবং তৃতীয় ধাপে ৫৭ হাজার ৩৬৮ জন।

২০২০ সালের ২০ অক্টোবর সহকারী শিক্ষকের ৩২ হাজার ৫৭৭টি শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এ নিয়োগ পরীক্ষায় মোট আবেদন করেন ১৩ লাখ ৯ হাজার ৪৬১ জন প্রার্থী।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: