মঙ্গলবার, ০৯ Jun ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

শিরোনাম
বটগাছের ছায়ায় ২০০ বছরের রতডাঙ্গা হাট নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এ কৃতিত্ব অর্জনকারী খেলোয়াড়দের সংবর্ধনা দিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক লক্ষ্মীপুরে খাল খননের মাটি দিয়ে তৈরি হচ্ছে রাস্তা, স্বস্তিতে হাজারো কৃষক নড়াইলে ডিজিটাল নিরাপত্তা ও ফ্যাক্ট চেকিংয়ে তরুণদের প্রশিক্ষণ ইরানের নতুন সর্বোচ্চ নেতার মধ্যে সাহসিকতা রয়েছে: ট্রাম্প বাজেট অধিবেশন শুরু, বাজেট প্রস্তাব ১১ জুন নড়াইলে বজ্রপাতে মৃত্যু ২ কালিগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি চৌদ্দগ্রাম নবাগত ইউএনও কে শুভেচ্ছা জানান উপজেলা ও পৌরসভা শ্রমিকদলের নেতৃত্ববৃন্দ দৌলতপুরে আলোচিত জোড়া হত্যা মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার

করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৫১, শনাক্ত ৩০৩৪

নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আরও ৫১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট মারা গেলেন দুই হাজার ৫৪৭ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে তিন হাজার ৩৪ জনের। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১ লাখ ৯৯ হাজার ৩৫৭ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৭৬২ জন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা ১ লাখ ৮ হাজার ৭২৫ জন।

শুক্রবার কোভিড-১৯ সম্পর্কিত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৪৬০ জনের নমুনা পরীক্ষা করে ৩ হাজার ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, ২৪ ঘণ্টায় মৃত ৫১ জনের মধ্যে পুরুষ ৪০ জন এবং নারী ১১ জন।

উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয়। এরপর থেকে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: