বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন

শিরোনাম
মানিকগঞ্জে ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃ*ত্যু ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবি’র কড়া নজরদারি ছেলের নতুন বিল্ডিংয়ে ঠাঁই হলো না ৯৬ বছরের বৃদ্ধা মায়ের গোপালগঞ্জে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও শেখ তুহিনের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ডোমার বিএডিসি খামারের মাটির উর্বরতার গুণাগুন বৃদ্ধিতে ধইঞ্চা চাষ নড়াইলে ট্রাকের ধাক্কায় নারী নিহত শেরপুরে বিএনপি নেতার ওপর সশস্ত্র হামলা, ২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ লক্ষ্মীপুরে কৃষদল নেতার ওপর বিএনপি নেতার হামলা গোপালগঞ্জে ৬৫০ পিস ইয়াবা ও ভারতীয় মদসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নড়াইলে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রোগ্রাম অনুষ্ঠিত

নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশনে চাকরি, বেতন পৌনে দুই লাখ

নিউজ ডেস্ক :: নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড। এই প্রতিষ্ঠানে ম্যানেজিং ডিরেক্টর পদে চুক্তিভিত্তিক কর্মকর্তা নেওয়া হবে। আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: ম্যানেজিং ডিরেক্টর।

পদের সংখ্যা: ১

আবেদন যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল/সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে অন্তত স্নাতক ডিগ্রি থাকতে হবে। অথবা ফিন্যান্স/বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন/ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

জিপিএ ৫-এর স্কেলে ৩ ও সিজিপিএ ৪’র স্কেলে ২.৫০ থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণি/বিভাগ গ্রহণযোগ্য নয়। অন্তত ২৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

এর মধ্যে জেনারেশন ইউটিলিটিসে সিনিয়র ম্যানেজমেন্ট পদে অন্তত ৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। সরকারি নীতিমালা সম্পর্কে জানাশোনা থাকতে হবে। কোম্পানি আইন, শ্রম আইন, টিকিউএম, টিপিএম ও করপোরেট গভর্নেন্সে দক্ষ হতে হবে। নেতৃত্বের দক্ষতা থাকতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষতাসহ বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। প্রার্থীদের সর্বোচ্চ বয়স ৬০ বছর।

বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক মূল বেতন ১ লাখ ৭৫,০০০ টাকা। এর সঙ্গে বাসাভাড়া, স্বাস্থ্য ভাতা, উৎসব বোনাস, গ্র্যাচুইটি, ফ্রিঞ্জ বেনিফিট, টেলিফোন ও পরিবহন সুবিধাসহ অন্যান্য সুবিধা দেওয়া হবে।

আবেদন যেভাবে : আগ্রহীদের জাতীয় পরিচয়পত্র, সদ্য তোলা পাসপোর্ট সাইজের তিন কপি ছবি, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও প্রশিক্ষণ সনদ এবং কভার লেটারসহ বিস্তারিত জীবনবৃত্তান্ত পাঠাতে হবে জেনারেল ম্যানেজার (এইচআর অ্যান্ড অ্যাডমিন), নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড, ইউনিক ট্রেড সেন্টার (লেভেল-৪), ৮, পান্থপথ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫ এই ঠিকানায়।

আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ: ২৭ ফেব্রুয়ারি ২০২৩।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: