বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

শিরোনাম
পাহাড় থেকে ঝরে পড়ল মেঘের জলপ্রপাত, হারিয়ে গেল চূড়ায় থাকা ভাস্কর্যও পাবনায় অবৈধভাবে মজুত ৪৬৬ বস্তা সার জব্দ, জরিমানা গর্ডনের জোড়া গোল, সাবাহর জালে বার্সেলোনার চার শেখ হাসিনার সাবেক উপ–প্রেস সচিব শাখাওয়াতকে আটক করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতা-কর্মীরা ‘ওয়েস্ট বেঙ্গল’ নাম পরিবর্তনের প্রস্তাব বিজেপির, সত্যিই কি বদলে যাচ্ছে রাজ্যটির নাম নোয়াখালী জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান শিপন ৩ দিনের রিমান্ডে পুলিশে অভ্যন্তরীণ নজরদারি: দুই ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেপ্তার, একজন হেফাজতে, নজরদারিতে অনেকে শহীদদের স্মারক নিয়ে শুরু হচ্ছে দুই দিনের বিশেষ প্রদর্শনী নেপালকে ১৬০ কোটি ডলার দিয়ে কি নতুন সম্পর্কের সূচনা করছে ভারত হাসান নেওয়াজ: পাকিস্তানের নতুন ভরসা

এক ভুল উত্তরেই ১০০ বিলিয়ন ডলার হাওয়া

নিউজ ডেস্ক :: চ্যাটজিটিপির সাফল্য দেখে ‘বার্ড’ নামের একটি চ্যাটবট যুক্ত করতে কাজ করছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। তবে এই সেবা চালু করার আগেই বড় ধাক্কা খেয়েছে প্রতিষ্ঠানটি। তাদের চ্যাটবট ‘বার্ড’ একটি প্রশ্নের ভুল উত্তর দিয়েছে। আর এক ভুলেই ১০০ বিলিয়ন ডলার হারিয়েছে গুগলের পেরেন্ট কোম্পানি অ্যালফাবেট। বিবিসি।

বার্ডের প্রচারণা চালাতে টুইটারে একটি বিজ্ঞাপন প্রকাশ করে গুগল। বিজ্ঞাপনে বার্ডকে একটি শিশুর জন্য নাসার জেমস ওয়েব টেলিস্কোপ সম্পর্কে কিছু তথ্য দিতে বলা হয়।

এই প্রশ্নের জবাবে বার্ড উত্তর দেয়, জেসম ওয়েব হলো প্রথম টেলিস্কোপ যেটি পৃথিবীর সৌরমণ্ডলের বাইরের কোনো গ্রহের ছুবি তুলেছে। অথচ ২০০৪ সালেই ইউরোপিয়ান ভেরি লার্জ টেলিস্কোপ (ইভিএলটি) সৌরমণ্ডলের বাইরের গ্রহের ছবি তুলেছিল।

এই ভুলটিই টুইটারে তুলে ধরেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। আর এতেই গুগলের পেরেন্ট কোম্পানি অ্যালফাবেটের শেয়ার দর ৭ শতাংশ কমে যায়। এই ধাক্কায় অ্যালফাবেটের ব্র্যান্ড ভ্যালু ১০০ বিলিয়ন ডলার কমে গেছে।

মাইক্রোসফট চ্যাটজিটিপি সেবা নিয়ে আসার পর থেকেই বেশ চাপে আছে গুগল। প্রযুক্তি বাজারে নিজেদের আধিপত্য বজায় রাখতে ‘বার্ড’ নিয়ে এসেছিল প্রতিষ্ঠানটি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: