শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন

শিরোনাম
উপবন এক্সপ্রেসে অসুস্থ হয়ে বরমচালের যাত্রীর মৃত্যু চৌদ্দগ্রাম সীমান্তে গাঁজার চালানসহ শীর্ষ মাদক কারবারি আটক কালিগঞ্জে মাদক ব্যবসায়ীর নেতৃত্বে সশস্ত্র হামলা, সাংবাদিকসহ আহত-৩ উজিরপুরে সড়ক নিয়ে দুর্নীতি অনিয়মের সংবাদ প্রকাশের পরে ঘটনা ধামা চাপা আকিজ বশির গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শেষ ৩০ আগস্ট ধনবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের প্রতিষ্ঠাতার পরিবারের পক্ষ থেকে বৃত্তি ফাণ্ড গঠন বাংলাদেশের আত্মবিশ্বাসকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অজি অধিনায়ক ইতালিতে কনসার্ট ঘিরে বিতর্ক, যা বললেন জেমস’র ম্যানেজার মির্জা ফখরুলকে পাকিস্তানের প্রেসিডেন্টের অভিনন্দন

কোন এলাকার মশা শক্তিশালী, জানালেন মেয়র আতিক

নিউজ ডেস্ক :: শহরের অভিজাত এলাকার তুলনায় শিল্প–কারখানা এলাকার মশা বেশি শক্তিশালী বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। আজ সোমবার ডিএনসিসি প্রতিনিধি দলের যুক্তরাষ্ট্র সফরের অভিজ্ঞতা জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে মেয়র এ কথা বলেন।

তিনি বলেন, মায়ামি শহরে প্রত্যেক ওয়ার্ডভিত্তিক মশা নিয়ে তারা কাজ করে। তাদের মতে, শিল্প–কারখানা এলাকার মশা অনেক শক্তিশালী। অভিজাত এলাকার মশা ততটা শক্তিশালী না। তাই এলাকা ভিত্তিক মশা নিয়ন্ত্রণে পদক্ষেপ নিতে হবে। এ জন্য কারিগরি সহযোগিতা প্রয়োজন। এ বিষয়ে মায়ামি বিশেষজ্ঞরা প্রশিক্ষণ দেবেন।

আতিকুল ইসলাম বলেন, ‘আমরা ৫০ বছরের নিয়ম একদিনে পরিবর্তন করতে পারব না। মশক ল্যাবসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। তাহলে মশামুক্ত শহর গড়তে পারব।’

প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘দুটি শহরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও অভিজ্ঞতা বিনিময় সমস্যা সমাধানে বেশ কাজে দেবে। আশা করি যুক্তরাষ্ট্র সরকার সহযোগিতা করে যাবে। এতে যুক্তরাষ্ট্রের সরকার ও জনগণের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও গভীর হবে।’

ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিকের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবায়দুর রহমান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহ. আমিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এস এম শরিফ-উল ইসলাম প্রমুখ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: