সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন

শিরোনাম
কোহলির নতুন বিশ্বরেকর্ড সুর নরম করে ট্রাম্প বললেন, চুক্তিতে তাড়াহুড়ো নয় বরিশালে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পরিবারের স্বপ্ন পুরে ছাই, প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি উজিরপুরে শিশুদের স্বপ্নচিত্র অঙ্কন ও সুপ্ত প্রতিভা বিকাশে উৎসাহমূলক উপহার বিতরণে- এমপি পরিবহন গুলোকে নিয়ম মেনে রাস্তায় চললে নিরাপদে ঈদ যাত্রা সার্থক হবে – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বাংলাদেশ শিল্পকলা একাডেমি, মুন্সীগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম–এর ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক জেলা পর্যায়ের সেমিনার অনুষ্ঠিত চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২ ইতনা গণহত্যার শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে লোহাগড়ায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কলাপাড়ায় ‘নো মাস্ক নো এন্ট্রি’ কর্মসূচি চালু

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : করোনাভাইরাস পরিস্থিতিতে পটুয়াখালীর কলাপাড়ায় ‘নো মাস্ক নো এন্ট্রি’ কর্মসূচি চালু করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার শেষ বিকেলে উপজেলা চত্বর থেকে উপজেলা প্রশাসন ও পৌরসভা কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে একটি র‌্যালি বের করা হয়।

র‌্যালীটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, কলাপাড়া উপজেলা ঘূর্নিঝড় প্রস্তুতিকরন সহকারী পরিচালক মো.আসাদুজ্জামান, কলাপাড়া প্রেস ক্লাব সভাপতি মো.হুমায়ন কবির, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপু, রিপোটার্স ক্লাবের সহ-সাধারণ সম্পাদক রাসেল মোল্লা, পৌর কাউন্সিলর মতিউর রহমান, হুমায়ুন কবির, মাহাবুব আলম, হাফেজ আল আমিন সরদার, জামাল হোসেন মহিলা কাউন্সিল উম্মে তামিমা বিথি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

পটুয়াখালী-৪ সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব’র বাস্তবায়নে ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে গণসচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে পৌরসভার বিভিন্ন সড়কে চলাচলরত সব ধরনের যানবাহন চালক ও যাত্রীদেরকে মাস্ক পড়িয়ে দেয়া হয়। এছাড়া জনসাধারনের মাস্ক ব্যবহার চিশ্চিত করা ও সরকারের নির্দেশনা অনুযায়ী সকল ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলাচলের জন্য পৌর নাগরিকদের আহ্বান জানান পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার।

এ কার্যক্রমে করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে কোভিড-১৯ এর সেচ্ছাসেবক টিম’র সদস্য ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: